Sunday, May 17, 2026

সাফল্যের কৃতিত্ব বাবা-মাকে দিচ্ছে বৈভব সূর্যবংশী

Date:

Share post:

আইপিএলের মঞ্চে ইতিহাস তৈরি করেছে ১৪ বর্ষীয় বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। গুজরাট টাইন্সের(GT) বিরুদ্ধে উঠেছিল বৈভব(Vaibhav Suryavanshi) ঝড়। আর তাতেই বড় রান করেও রক্ষা পাননি শুভমন গিলরা। এমন একটা ইনিংস খেলার পরই বৈভবের মুখে তাঁর বাবা-মায়ের নাম। আইপিএলের(IPL) এই সমস্ত কৃতিত্ব বাবা, মাকেই দিচ্ছেন রাজস্থান রয়্যালসের(RR) নতুন সেনসেশন। এক ম্যাচেই গড়েছেন একের পর এক রেকর্ড। তাঁর বাব মায়ের অক্লান্ত পরিশ্রমের কারণেই যে এই জায়গায় আজ তিনি পৌঁছতে পেরেছেন তা মানতে কোনও দ্বিধা নেই বৈভব সূর্যবংশীর।

গত সোমবারের পর থেকে আইপিএলের নতুন সেনসেশনের নাম বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। এক ম্যাচেই গড়েছেন একাধিক রেকর্ড। টি টোয়েন্টি ফর্ম্যাটে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করে ইতিহাস তৈরি করেছেন তিনি। সেইসঙ্গেই আইপিএলের(IPL) মঞ্চে গড়েছেন একাধিক রেকর্ড। এবারের আইপিএলে দ্রুততম সেঞ্চুরি ও অর্ধশতরানও করেছেন এই তরুণ ক্রিকেটার। ম্যাচ শেষেই বৈভবের মুখে উঠে আসছে বাবা-মায়ের কথা। তাঁর মা বাবার পরিশ্রমের দাম দিতে পেরে খুশি বৈভব সূর্যবংশী।

এই প্রসঙ্গে বৈভব সূর্যবংশী জানিয়েছেন, “আজকে আমি যে জায়গাতে পৌঁছে তার সব কৃতিত্বই আমার বাবা-মায়ের। আমাকে প্রস্তুতির জন্য পাঠাতে রাত্রি দুটোর সময় ওঠে আমার মা। আমাকে সাহায্যের পাশাপাশি বাড়ির সমস্ত কাজও করেন। আবারক ঘুমোতে যান রাত্রি ১১ টার সময়। মাত্র তিন ঘন্টা ঘুমোতে পারেন মা। শুধুমাত্র মা নয়, বাবাও উঠে পড়েন সেই সময়ই”।

বৈভব আরও জানিয়েছেন, “এমনকি আমার বাবা তাঁর কাজও ছেড়ে দিয়েছিলেন। পরিবারের পাশে দাঁড়াতে সেই কাজটা নিয়েছিল আমার দাদা। আমার জন্যই বাবা তাঁর সমস্ত সময়টা দিয়ে দিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে কঠোর পরিশ্রমের দাম এক সময় না একসময় পাওয়া যাবেই। তাদের এই কঠোর পরিশ্রমের জন্যই আমি এই সাফল্য পেয়েছি”।

বৈভব সূর্যবংশী তাঁর লক্ষ্য ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন। আইপিএলে যে পারফর্ম্যান্স তিনি দেখিয়েছেন, এবার শুধুই ভারতীয় দলের জার্সিতে মাঠে নামতে চান এই কিশোর ক্রিকেটার।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...