Monday, March 16, 2026

কাজি-দারুল- শরিয়ত আদালত নিয়ে বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের, খারিজ এলাহাবাদ হাই কোর্টের নির্দেশ

Date:

Share post:

কাজি, দারুল বা শরিয়ত আদালত নিয়ে বড় পর্যবেক্ষণ জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এক মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, কাজি, দারুল বা শরিয়ত আদালত- নাম যাই হোক, তাকে মান্যতা দেয় না সংবিধান। এমনকী এই খাপ আদালতের সিদ্ধান্ত আইনিভাবে কখনই লাগু হতে পারে না বলেও পর্যবেক্ষণে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

২০০২ মামলাকারী মহিলা ইসলামি রীতিনীতি মেনে দ্বিতীয় বিবাহ করেন। ২০০৮ সালে দারুল কাজা আদালতে এই স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন জানান। ভরণপোষণের জন্য ওই বছরই পারিবারিক আদালতের দ্বারস্থ হন মহিলা। ২০০৯ সালে বিবাহবিচ্ছেদ মঞ্জুর গৃহীত হলেও ভরণপোষণের দাবি খারিজ করে শরিয়া আদালত। জানায়, যেহেতু ওই স্বামী তাঁকে পরিত্যাগ করেননি তিনি নিজে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন, সুতরাং ভরণপোষণ দিতে স্বামী বাধ্য নন। এই খাপ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে মহিলাকে ভরণপোষণ না দেওয়ার সিদ্ধান্তে সম্মতি দিয়েছিল এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ওই মহিলা। সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা উঠলে ২০১৪ সালে বিশ্বলোচন মদন বনাম ভারত সংঘের মামলার উদাহরণ তুলে ধরে বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি আহসানুদ্দিন আমানুতুল্লার বেঞ্চ। হাই কোর্টের তীব্র সমালোচনা করে তার রায় বাতিল করে শীর্ষ আদালত। বিচারপতি জানান, এই ধরনের শরিয়া আদালতের কোনও আইনি মান্যতা নেই। আবেদনকারী মহিলার পক্ষে রায় দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, তাঁর প্রাক্তন স্বামীকে আবেদনের দিন থেকে ভরণপোষণ বাবদ প্রতি মাসে ৪ হাজার টাকা করে দিতে হবে।
আরও খবর: পহেলগাম হামলায় জড়িত হাসিম মুসা! পাক-যোগের অকাট্য প্রমাণ সামনে আসছে

বিচারপতি আমানুতুল্লা স্পষ্ট জানান, “কাজির আদালত, দারুল আদালত বা শরিয়া আদালত নাম যাই হোক না কেন, সাংবিধানিক এদের কোনও আইনি মর্যাদা দেয় না। এদের নির্দেশ কোনওভাবেই বাধ্যতামূলক নয়। জোর করে তা প্রয়োগ করাও সম্ভব নয়। এই সিদ্ধান্ত তখনই প্রাসঙ্গিক হতে পারে যখন অপর পক্ষ স্বেচ্ছায় এই নির্দেশ মানে। এবং সেই নির্দেষ যদি সংবিধানের আইনকে লঙ্ঘন না করে।”

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...