Tuesday, June 9, 2026

বুধে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বৈঠক, তার আগেই তড়িঘড়ি মিলিত স্বরাষ্ট্র মন্ত্রক

Date:

Share post:

পহেলগাম পরবর্তী পরিস্থিতিতে ভারতের সবথেকে বড় মাথা ব্যথার কারণ স্বরাষ্ট্র মন্ত্রকের পদক্ষেপ। গোয়েন্দা ব্যর্থতা থেকে সেনার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাকফুটে অমিত শাহ (Amit Shah)। তাঁর সম্মান রক্ষার লড়াই এবার দেশের সেনাপ্রধান থেকে স্বরাষ্ট্র দফতরের আধিকারিকদের। বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে মঙ্গলবার স্বরাষ্ট্র দফতর (MHA) ও দেশের শীর্ষ সেনা আধিকারিকরা বৈঠকে স্বরাষ্ট্র দফতরে।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। বৈঠকে যোগ দেন বিএসএফ (BSF), অসম রাইফেলস (Asssam Rifles) ও এনএসজি-র (NSG) তিন ডিজি। এছাড়াও আলোচনায় অংশ নেন সিআরপিএফ (CRPF) ও সিআইএসএফ-এর (CISF) শীর্ষ আধিকারিকরা। মূলত কাশ্মীর নিয়ে আলোচনার জন্যই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় বলে জানা যায় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে।

বুধবার সকাল ১১টায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। সেখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয়েই আলোচনার কথা। মূলত কাশ্মীর প্রসঙ্গ উঠে আসবে বৈঠকে। সম্প্রতি গোয়েন্দা রিপোর্ট কাশ্মীরের একাধিক এলাকায় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা প্রকাশ করেছে। রবিবার নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে আগেই বৈঠক করেছেন মোদি। এবার স্বরাষ্ট্র দফতরের সাম্প্রতিক অগ্রগতি পর্যালোচনা নিজেই করবেন প্রধানমন্ত্রী।

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...