Saturday, March 14, 2026

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বিআর গাভাই! কবে থেকে দায়িত্বে? 

Date:

Share post:

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। দেশের ইতিহাসে দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হলেন তিনি। তাঁর আগে ২০০৭ সালে বিচারপতি কেজি বালকৃষ্ণণ ছিলেন প্রথম দলিত প্রধান বিচারপতি। আজ, মঙ্গলবার প্রথা মেনে পরবর্তী প্রধান বিচারপতিকে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা গিয়েছে, আগামী ১৪ মে দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিতে চলেছেন বিআর গাভাই। ১৩ মে অবসর নেবেন শীর্ষ আদালতের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

আগামী ছয় মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হতে চলেছেন গাভাই। এই বছরে নভেম্বর মাসে অবসর নেবেন তিনি। বিচারপতি গাভাই ১৯৬০ সালের ২৪ নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণ করেন । ১৯৮৫ সালের ১৬ মার্চ তিনি আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেন। কেরিয়ারের শুরুতে তিনি প্রয়াত বার রাজা এস. ভোঁসলে-র অধীনে কাজ করেন এবং পরে মুম্বই হাইকোর্টে স্বাধীনভাবে অনুশীলন শুরু করেন। ২০০৩ সালের ১৪ নভেম্বর তিনি মুম্বই হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন এবং ২০০৫ সালের ১২ নভেম্বর তিনি স্থায়ী বিচারক পদে নিযুক্ত হন। সেই সময় তিনি মুম্বই, নাগপুর, ঔরঙ্গাবাদ ও পানাজির বেঞ্চে বিচারকার্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

২৪ মে, ২০১৯ সালে তিনি ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন। তাঁর অবসর গ্রহণের নির্ধারিত তারিখ হল ২৩ নভেম্বর, ২০২৫। সুপ্রিম কোর্টের সকল বিচারপতি মধ্যে তিনি জ্যেষ্ঠতম বিচারপতি তাই তাঁকেই বেছে নিয়েছেন সঞ্জীব খান্না।

আরও পড়ুন- শুরু প্রাণপ্রতিষ্ঠার ঐতিহাসিক পর্ব! অক্ষয় তৃতীয়ায় খুলছে দিঘার জগন্নাথ ধামের দ্বার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...