Sunday, May 17, 2026

মঙ্গলের পর বুধেও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, গুলির মাধ্যমেই জবাব ভারতীয় সেনার

Date:

Share post:

সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন (pakistan violates ceasefire) করে টানা ছ’দিন ধরে গুলির লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তান। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সীমান্তবর্তী নৌসেরা, সুন্দেরবানি, আখনুর সেক্টরে এলোপাথাড়ি বিনা প্ররোচনায় গুলি চালাতে থাকে পাক সেনাবাহিনী। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। হতাহতের কোনও খবর মেলেনি। মনে করা হচ্ছে, এদেশের জওয়ানদের ব্যস্ত রেখে জঙ্গিদের নিরাপদে ফিরিয়ে নিতেই এই কৌশল নিয়েছে পাক সেনা।

গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার (Pahelgam Terrorist Attack) পর থেকে কাশ্মীরের একাধিক এলাকায় সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের বাড়ি গুড়িয়ে দিয়েছে নিরাপত্তারক্ষী বাহিনী। প্রধানমন্ত্রী নিজেই তিন সেনাপ্রধানকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন যাতে পাকিস্তানকে কড়া জবাব দেওয়া যায়। আগামী কয়েকদিনের মধ্যেই প্রতিবেশী রাষ্ট্রের বুকে বড় আঘাত হানতে পারে নয়াদিল্লি এমন আশঙ্কা করছেন কূটনীতিকরা। কিন্তু এর মাঝেই সীমান্তে উত্তেজনা অব্যাহত।গত সোমবার রাতেও কাশ্মীরের কুপওয়াড়া ও বারামুলা সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছিল পাকিস্তান। পরবর্তীতে পুঞ্চ সেক্টরের আক্রমণ করা হয়। প্রত্যেকবারই পাল্টা জবাব দিয়েছে ভারতের জওয়ানরা। সেনার তরফে স্পষ্ট জানানো হয়েছে, পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করে শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করলে তার উত্তর দেওয়ার জন্য তৈরি দেশ।

 

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...