Sunday, June 7, 2026

রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সুখবর আলিপুর হাওয়া অফিসের!

Date:

Share post:

বৈশাখের দাবদাহের মাঝেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে খানিকটা নিম্নমুখী তাপমাত্রার পারদ। অক্ষয় তৃতীয়ার সকালে কালবৈশাখীর বৃষ্টিতে ভিজেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, আগামী রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি তো হবেই, পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবার সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিনের বৃষ্টির ফলে কমেছে শহরের উষ্ণতা। উইকেন্ডে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। বৈশাখে দফায় দফায় বৃষ্টিতে একটানা দাবদাহ থেকে সাময়িক রেহাই মিললেও তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা কম। রবিবার পর্যন্ত উত্তরের সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

 

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...