Friday, June 26, 2026

রাজস্থান রয়্যালস ম্যাচের আগেই মুম্বই শিবিরে বড় ধাক্কা

Date:

Share post:

রাজস্থান রয়্যালসের(RR) বিরুদ্ধে নামার আগেই বড়সড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians) শিবিরে। পায়ে চোট পেয়ে রাজস্থানের বিরুদ্ধে নামার আগেই ছিটকে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) স্পিনার ভিগ্নেশ পুথুর(Vignesh Puthur)। তাঁর পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে এলেন মুম্বই ইন্ডিয়ান্সেরই নেট বোলার লেগ স্পিনার রঘু শর্মা(Raghu Sharma)। এবারের আইপিএলে অভিষেক ম্যাচ থেকেই দুরন্ত ফর্মে ছিলেন ভিগ্নেশ পুথুর। তাঁর ছিটকে যাওয়াটা যে খানিকটা হলেও সমস্যা ফেলল মুম্বই ইন্ডিয়ান্সকে তা বলার অপেক্ষা রাখে না।

এবারের আইপিএলেই অভিষেক হয়েছিল ভিগ্নেশ পুথুরের। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়েছিবেম ভিগ্নেশ। প্রথম ম্যাচেই তুলে নিয়েছিলেন ৩ উইকেট। চলতি আইপিএলে পাঁচ ম্যাচে এখনও পর্যন্ত ৬টি উইকেটও তুলে নিয়েছেন ভিগ্নেশ। কিন্তু এখানেই থামতে হচ্ছে এই তরুণ ক্রিকেটারকে। তাঁর জায়গাতেই এবার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে এলেন লেগ স্পিনার রঘু শর্মা।

শেষ চারটি ম্যাচেই একটানা জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians)। রোহিত শর্মা(Rohit Sharma) থেকে জসপ্রীত বুমরারা(Jasprit Bumrah) ফের ফর্মে ফিরেছে। এবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচেও যে মুম্বই জিততে মরিয়া হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে সেখানে এই তরুণ স্পিনারকে পাবে না তারা। তাঁর পরিবর্তে বেস প্রাইজ ৩০ লক্ষ টাকা দিয়ে রঘু শর্মাকে দলে তুলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

জয়ের মোমেন্টাম মুম্বই পেয়ে গেছে। সেটাই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...