Sunday, June 7, 2026

মুস্তাকের দ্রুততম সেঞ্চুরির মালিক এবার চেন্নাই সুপার কিংস শিবিরে

Date:

Share post:

পঞ্জাব কিংসের(PBKS) কাছে হারের পরই প্রথম দল হিসাবে এবারের আইপিএলের(IPL) প্লেঅফের আশা শেষ হয়েছে চেন্নাই সুপার কিংসের(CSK)। সেই কারণেই এবার তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংসের(CSK)। মুস্তাক আলি ট্রফিতে(Mustaq Ali Trophy) দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক উরভিল পটেল(Urvil Patel)। আইপিঅলের মাঝপথেই সিএসকের(CSK) ট্রায়ালে ডাক পেলেন এই তরুণ ক্রিকেটার। পছন্দ হলে এবারের আইপিএলে অভিষেক হতেও দেখা যেতে পারে উরভিলকে(Urvil Patel)।

এবারের আইপিএলের(IPL) মেগা নিলামে উরভিল পটেল উঠলেও তাঁকে নেওয়ার ইচ্ছা কোনও দলই দেখায়নি। ত্রিপুরার বিরুদ্ধে গুজরাটের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেই ম্যাচে ২৮ বলে সেঞ্চুরি ইনিংস খেলেছিলেন উরভিল(Urvil Patel)। সেই থেকেই ভারতীয় ক্রিকেটে তাঁর নাম উঠে এসেছিল। এমনকি মেগা নিলামের কয়েকদিন আগেই তাঁর এই পারফরম্যান্স দেখা গিয়েছিল।

এবার আইপিএলের মঞ্চে সকলেই তাঁকে দেখার ব্যাপারে আশাবাদী ছিল। কিন্তু শেষপর্যন্ত নিলাম থেকে উরভিল পটেলকে(Urvil Patel) কোনও দলে নেওয়া হয়নি। অবশেষে সেই উরভিলই এবার ডাক পেলেন চেন্নাই সুপার কিংস শিবিরে(CSK)। চেন্নাই সুপার কিংস প্লেঅফ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। এবার তারা তরুণ ক্রিকেটারদের কার্যত সুযোগ করে দিতে চাইছে। সই কারণেই উরভিলকে ডেকেছে সিএসকে(CSK)।

শুধুমাত্র টি টোয়েন্টিতে নয়, ভারতের প্রথম শ্রেনীর ক্রিকেটেও রেকর্ড গড়েছিলেন উরভিল পটেল(Urvil Patel)। লিস্ট-এ ম্যাচে ৪১ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন এই ২৬ বর্ষীয় ক্রিকেটার। এই তালিকাতেও তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে এই রেকর্ড গড়েছিলেন উরভিল পটেল।

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...