Wednesday, June 24, 2026

প্রথম সাক্ষাতেই মুখ্যমন্ত্রীর কাছে আর্জি দিলীপ-ঘরণী রিঙ্কুর, আশ্বাস দিলেন মমতা

Date:

Share post:

রাজনৈতিক সৌজন্যে আমন্ত্রণ রক্ষায় দিঘায় এসেছেন সস্ত্রীক দিলীপ ঘোষ। বৃহস্পতিবার প্রাতভ্রমণে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা বলার প্রসঙ্গে দিলীপের স্ত্রী রিঙ্কু বলেন, আমাদের বাড়ির ঠিকানায় পিনকোডের একটা সমস্যা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বর্ডার এলাকা হওয়ার জন্য মাল্টিপল ঠিকানা শো করে। এই নিয়ে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। আমি এই সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। তিনি এই সমস্যার শীঘ্রই সমাধানের আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, রাজনৈতিক সৌজন্যে আমন্ত্রণ রক্ষায় উদ্বোধনের দিন অর্থাৎ বুধবার সস্ত্রীক দিঘার জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) গিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। গল্পও করেছেন তাঁরা। এনিয়ে রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে সমস্ত বিতর্ককে পিছনে ফেলে নিজের মেজাজেই রয়েছেন দিলীপ। সেইরকমই খোশমেজাজে বৃহস্পতিবার দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল নিউ দিঘা সমুদ্র সৈকতে প্রাতঃভ্রমণে।

বুধবার দিঘার জগন্নাথ মন্দির দর্শন করে লাগোয়ে অফিস ঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন দিলীপ ও তাঁর স্ত্রী। সেখানে কিছুক্ষণ তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথাও হয়। যদিও রাজ্য সরকারের তরফে একা দিলীপ ঘোষকে নয়, মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে থাকতে আমন্ত্রণ জানানো হয়েছিল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্যের বিজেপি সাংসদরা। আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। কিন্তু দিলীপ বাদে বিজেপির কেউ যাননি।

আরও পড়ুন- শান্তি চাই, মানুষ মুসলিম বা কাশ্মীরিদের বিরুদ্ধে যাক সেটা চাই না! আবেগপ্রবণ নিহত বিনয় নরওয়ালের স্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...