Wednesday, June 24, 2026

কেন্দ্রের শ্রম বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদ! কলকাতা-হাওড়ায় সমাবেশ, মিছিল

Date:

Share post:

বিজেপির শ্রমিক স্বার্থ বিরোধী আইন মানবেন না শ্রমিকেরা। তাঁরা গর্জে উঠবেন মোদি সরকারের শ্রমিক বিরোধীনীতির বিরুদ্ধে। এভাবেই আন্তর্জাতিক শ্রমিকদিবসে বৃহস্পতিবার মৌলালির রামলিলা ময়দানের শ্রমিক সমাবেশ থেকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী মলয় ঘটক।

একইভাবে শ্রমিক দিবসের তাৎপর্যই হচ্ছে আটঘণ্টা কাজের অধিকার। আর কেন্দ্রের বিজেপি সরকার শ্রমিকদের আট ঘণ্টা কাজের অধিকারেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বলে কেন্দ্রকে একহাত নিলেন আইএনটিটিইউসির রাজ্যসভাপতি, সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন রামলিলা ময়দানে শ্রমিকদের উপস্থিতি ছিল চোখ পড়ার মত। মন্ত্রী এবং আইএনটিটিইউসির রাজ্যসভাপতির বক্তৃতায় দু হাত তুলে সমর্থন করেন। এদিন তাঁরাও বুঝিয়ে দেন আন্দোলন করে ফিরিয়ে আনবেন তাঁদের ন্যায্য অধিকার। একইভাবে মে দিবস উদযাপনের অধিকার শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা আইএনটিটিইউসির আছে এই শ্লোগানতুলে হাওড়ায় হয় বিরাট মিছিল। কয়েক হাজার শ্রমি এই মিছইলে যোগ দিয়েছিলেন। মিছিলের নেতৃত্ব দেন আইএনটিটিইউসির রাজ্যজসভাপতি ঋতব্রত বন্দ্যোপধ্যায়, বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, গৌতম চৌধুরি, হাওড়া সদর আইএনটিটিইউসির সভাপতি অরবিন্দ দাস। উল্লেখ্য, ১ মে-র সকাল থেকেই শ্রমিকদের অধিকার কেন্দ্রের কাছ থেকে ছিনিয়ে আনতে একের পর এক কর্মসূচি নেয় আইএনটিটিইউসি। সকাল ১০টায় রক্তদান শিবিরের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দেওয়ার অঙ্গিকার নেয় সংগঠন। এরপর মৌলালির রামলিলা ময়দানে দুপুর দুটোয় হয় সমাবেশ এবং বিকেল চারটেয় হাওড়ায় শ্রমিকদের সুবিশাল মিছিল। কেন্দ্রের শ্রমবিরোধী নীতির যে শ্রমিকরা দেবেন তা এদিন বুঝিয়ে দিলেন তাঁরা।

আরও পড়ুন- প্রথম সাক্ষাতেই মুখ্যমন্ত্রীর কাছে আর্জি দিলীপ-ঘরণী রিঙ্কুর, আশ্বাস দিলেন মমতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...