Tuesday, April 28, 2026

মাধ্যমিকে প্রথম উত্তর দিনাজপুরের আদৃত, মেডিক্যালে ক্যারিয়ার গড়ার স্বপ্ন কৃতির

Date:

Share post:

প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result)। পাশের নিরিখে পূর্ব মেদিনীপুর শীর্ষে থাকলেও সার্বিকভাবে রাজ্যে প্রথম হয়েছেন রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের আদৃত সরকার (Adrit Sarkar), প্রাপ্ত নম্বর ৬৯৬। শান্ত স্বভাবের পড়ুয়া ভবিষ্যতে মেডিক্যাল নিয়ে পড়াশোনার স্বপ্ন দেখছেন। সাফল্যের খবর জানা মাত্রই উচ্ছ্বাসে ভেসে না গিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকার কথা শোনা গেল তাঁর মুখে। আদৃত জানালেন, একাদশ-দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করার সময় যদি অন্য কোনও বিষয়ে ভালো লাগে তাহলে সেদিকেও এগোতে পারেন তিনি। পাশাপাশি মোবাইলের ফাঁদে না পড়ে তাকে সঠিক পথে চালনা করার পরামর্শ দিলেন বাকি পড়ুয়াদের।

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল ঘোষণা হলো। অন্যান্য বারের মতো এবারও কলকাতা থেকে টেক্কা দিল জেলা। মেধা তালিকায় প্রথম দশে রাজ্যের ৬৬ জন পড়ুয়া রয়েছেন। পাশের হার ৮৬.৫৬ শতাংশ।

 

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...