Monday, May 11, 2026

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

Date:

Share post:

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The Department of Health & Family Welfare of West Bengal)। রাজ্যের সব মেডিক্যাল হাসপাতালের অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ ও জেলা স্বাস্থ্য অধিকর্তাদের এই সংক্রান্ত চিঠি (new guidelines) পাঠানো হয়েছে বলে খবর। নিয়ম আগে থেকে চালু থাকলেও এবার তার বাস্তবায়ন বাধ্যতামূলক করল রাজ্য।

স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan) স্পষ্ট জানিয়েছে, কোন শিশু নিগৃহীতা হওয়ার পর যদি পরিবারের তরফে তখনই এফআইআর করা সম্ভব নাও হয়, তাহলেও স্থানীয় হাসপাতাল বা নার্সিংহোমের সবার আগে শারীরিক পরীক্ষা করানো বাধ্যতামূলক। আইন (POCSO act) মেনে কোনও বালক বা নাবালিকা যৌন হেনস্থার শিকার হলে তার পরীক্ষা একমাত্র মহিলা চিকিৎসকই করতে পারবেন। সেক্ষেত্রে আক্রান্তের পরিবারের উপস্থিতিতে মেডিক্যাল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পরিবারের লোক উপস্থিত না থাকলে স্বাস্থ্য পরীক্ষা স্থগিত করা যেতে পারে। পকসো আইন মেনে এই কাজ করা হচ্ছিল না বলে কিছুদিন ধরেই স্বাস্থ্য ভবনের কাছে অভিযোগ আসায় এবার কড়া পদক্ষেপ রাজ্যের। এই নির্দেশিকার কপি শিশু অধিকার কমিশনের (West Bengal Commission for Protection of Child Rights) কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Related articles

রাজ্যে বিজেপি সরকার হবে না: দলের অবস্থান স্পষ্ট করলেন শমীক

প্রথমবার বাংলায় বিজেপি সরকার গঠিত হয়েছে। কেন্দ্রের সরকারের তরফে প্রধানমন্ত্রী থেকে একাধিক মন্ত্রী, এমনকি বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলির...

কলকাতা হাই কোর্টে ভোট পরবর্তী হিংসার মামলার শুনানি মঙ্গলবার

ভোট পরবর্তী হিংসা (Violence after election) নিয়ে এবার মামলা কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) পর্যন্ত গড়াল। বিধানসভা...

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...

IPL: বড় ধাক্কা কেকেআরের, চোটের জেরে অনিশ্চিত বরুণ, গ্রিনকে নিয়েও সংশয়

আইপিএল (IPL) প্লে অফের লড়াইয়ে এখনও টিকে আছে কেকেআর(KKR)। আগামী বুধবার আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা...