Sunday, June 7, 2026

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

Date:

Share post:

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে দুজনকে উদ্ধার করে। তারপরই সামনে আসে শিক্ষিকা গর্ভবতী (pregnant)। তিনি দাবি করেন, ওই নাবালকের সন্তানের মা হতে চলেছেন তিনি। জিজ্ঞাসাবাদে ছাত্রও সেকথা স্বীকার করে। ঘটনায় পকসো (POCSO) আইনে মামলা রুজু হয়েছে শিক্ষিকার বিরুদ্ধে।

সুরাটের নাবালকের পরিবার ২৬ এপ্রিল তাদের ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ জানায়। এরপরই তদন্তে নামে গুজরাট পুলিশ। এরপর জয়পুর থেকে গুজরাট (Gujarat) ফিরতি একটি বাসে দুজনকে পায় পুলিশ। শিক্ষিকাকে গ্রেফতার করার পরে তাঁর মেডিক্যাল পরীক্ষা করতে গিয়েই জানা যায় তিনি গর্ভবতী (pregnant)।

ওই শিক্ষিকার কাছে ওই নাবালক ছাত্র কয়েক বছর ধরে পড়ত। নাবালক স্বীকার করেছে তাঁদের মধ্যে যৌন সম্পর্ক ছিল। শিক্ষিকা গর্ভবতী হয়ে যাওয়াতেই তারা পালানোর পরিকল্পনা করে। পালিয়ে আহমেদাবাদ হয়ে দিল্লি ও জয়পুর থেকে তারা গুজরাটে ফিরছিল। সেই সময়ই পুলিশ তাদের ধরে ফেলে। নাবালককে যৌন হেনস্থা করায় শিক্ষিকার বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করেছে পুলিশ।

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...