Friday, May 22, 2026

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

Date:

Share post:

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা করেন বিচারক। আদালত অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন এবং নাবালিকার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ২০২১ সালের। ময়নাগুড়ি এলাকায় এক প্রতিবেশী যুবক নাবালিকাকে ফুঁসলিয়ে একটি গোডাউনে নিয়ে গিয়ে শারীরিক অত্যাচার করে বলে অভিযোগ। পরবর্তীতে পরিবারের সদস্যরা মেয়েটিকে উদ্ধার করে এবং ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলে। দীর্ঘ শুনানি পর্ব শেষে শনিবার বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। আদালতের এই রায় নাবালিকার পরিবার ও এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...