Saturday, May 16, 2026

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। শনিবার তিনি এই চিঠিতে ওড়িশা, গুজরাত, দিল্লি ও মহারাষ্ট্র—এই চারটি রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর চলা হেনস্থা ও নিপীড়নের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চিঠিতে সামিরুল ইসলাম স্পষ্ট ভাষায় বলেন, “এই রাজ্যগুলি বিজেপি শাসিত। সেখানে বাংলার শ্রমিকদের ‘বাংলাদেশি’ বলে অপমান করা হচ্ছে, শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। অথচ এঁরা সবাই ভারতীয় নাগরিক, যাঁদের কাছে বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে।”

বিশেষ করে ওড়িশা ও গুজরাতে এই ধরণের ঘটনার হার উদ্বেগজনক হারে বাড়ছে বলে অভিযোগ তাঁর। এই দুই রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছে দিল্লি ও মহারাষ্ট্রও। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, গুজরাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিজের রাজ্য—সেখানে এমন ঘটনার পুনরাবৃত্তি আরও বেশি তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, সামিরুল ইসলাম বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যানের পদে রয়েছেন। তাঁর দাবি, কাজের খোঁজে দেশের নানা প্রান্তে যাওয়া শ্রমিকদের সঙ্গে এমন আচরণ অসহনীয় এবং অসাংবিধানিক। রাজ্য সরকারের তরফেও এই ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। এখন দেখার কেন্দ্রীয় সরকার এই বিষয়টিকে কতটা গুরুত্ব দিয়ে দেখে এবং কী পদক্ষেপ নেয়।

আরও পড়ুন- আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...