Tuesday, April 28, 2026

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

Date:

Share post:

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই আয়োজন করা হয়েছে। যা নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহের শেষ নেই।

এই অনুষ্ঠানের জন্য সাজিয়ে তোলা হয়েছে বারি ময়দান। তৈরি করা হয়েছে বিশেষ মঞ্চ, ভক্তদের বসার জন্য শামিয়ানাও টাঙ্গানো হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তায় আনা হচ্ছে হিন্দু ধর্মের অন্যতম বাহক চৈতন্যদেবের পাদুকা। উদ্যোক্তাদের দাবি, পশ্চিম বর্ধমানে প্রথমবার এই পাদুকা আসছে। যার জন্য মানুষের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস তৈরি হয়েছে। অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যের মন্ত্রী মলয় ঘোটক। পুজো কমিটির সম্পাদক শিবশঙ্কর চক্রবর্তী বলেন, আমাদের পুজো ৮২ বছরের পুরনো। সারা শহরের মানুষ এখানে যোগ দেন। তবে এবার পাদুকা উৎসবের জন্য উচ্ছ্বাস অন্যান্যবারের তুলনায় অনেক বেশি।

জানা গেছে, পুলিশ পাহারায় বার্ন পুর স্টেশনের সামনে আসবে,সেখান থেকে বণার্ঢ্য শোভাযাত্রা করে পাদুকা মন্দিরে নিয়ে যাওয়া হবে। স্বাগত জানানোর জন্য পুষ্প বৃষ্টি করার পাশাপাশি আনা হচ্ছে নবদ্বীপের কীর্তনের দল। তারা হরিনাম করতে করতে পাদুকা নিয়ে যাবেন। তারপর মন্দিরে শুরু হবে বিশেষ পুজো। সারারাত পাদুকা মন্দিরেই রাখা থাকবে। রবিবার সকালে তা আবার নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে।

আরও পড়ুন- বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পাটিয়ালায় রেললাইনে বিস্ফোরণ, উদ্ধার রক্তাক্ত দেহ! নাশকতার আশঙ্কা

পাঞ্জাবের পাটিয়ালায় শম্ভু-আম্বালাই রেললাইনের ধারে ভয়াবহ এক বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি...

খড়গপুর IIT-তে ফের রহস্যমৃত্যু! হস্টেল থেকে উদ্ধার চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ

মঙ্গলবার সকালে খড়গপুর আইআইটির (Kharagpur IIT) হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...