Sunday, June 7, 2026

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

Date:

Share post:

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ কে-র দফতরে আইটি অফিসের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriya)। ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh), সংস্থার কর্ণধার সমিত রায় (Samit Ray), তাঁর পুত্র রজতশুভ্র রায় প্রমুখ। ভিডিও স্ক্রিনে ছিলেন সংস্থার কলকাতা, দুবাই, বেঙ্গালুরু, ওড়িশার কর্তারা।

রাজ্যে কম্পিউটার আনার ক্ষেত্রেই আপত্তি ছিল বামেদের। ফলে অন্য রাজ্যের তুলনায় দেরিতে শুরু হলেও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নেতৃত্বে আইটি বান্ধব নীতিতে এগিয়ে যাচ্ছে বাংলা। তারই পদক্ষেপ লন্ডনে। অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ কে অফিস খুলল সেন্ট্রাল লন্ডনের প্রাণকেন্দ্র ট্রাফালগর স্কোয়ারের পাশে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় শিল্প বান্ধব পরিবেশের কথা তুলে ধরেন বাবুল। একইসঙ্গে বাঙালি লন্ডনে টেক কনসালট্যান্সি অফিস করায় অভিনন্দন জানান তিনি।

কুণাল ঘোষ (Kunal Ghosh) তাঁর বক্তব্যে যেভাবে তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাংলায় বিভিন্ন প্রকল্পের উন্নয়ন করা হচ্ছে, তা তুলে ধরেন। বাংলার মুখ্যমন্ত্রীর আইটি বান্ধব নীতির সুখ্যাতি করেন তিনি। রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় ও অ্যাডামাসের কর্ণধার সমিত রায়ের উদ্যোগের প্রশংসা করেন কুণাল ঘোষ। তাঁর কথায়, কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার লন্ডন অফিস উদ্বোধনের বিষয়টা দারুণ।
আরও খবর: সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

 

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...