Thursday, June 25, 2026

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

Date:

Share post:

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৪ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হল। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত পলাতক হলেও তাঁর ভাইকে আটক করেছে পুলিশ। জাল নোটের কারবারে বিদেশী বিশেষ করে বাংলাদেশ যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

বসিরহাট পুলিশের তরফে জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাটিয়া থানার পুলিশ (Matia Police) শনিবার রাতে খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর গ্রামে একটি বাড়িতে তল্লাশি চালান। সেখান থেকে ২০০, ৫০০ ও ২০০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। কীভাবে এই বিপুল পরিমাণ জালনোট এল, কী করে বা সেই জাল নোট ছড়ানোর পরিকল্পনা চলছিল সেই সব বিষয়ে অভিযুক্তের ভাই আব্দুর রেজাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...