Wednesday, May 6, 2026

বিধ্বস্ত পাকিস্তান, বালোচ লিবারেশন আর্মির হামলায় ১২ পাক সৈনিকের মৃত্যু!

Date:

Share post:

ভারতের প্রত্যাঘাতের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের হামলা পাকিস্তানে (Attack on Pakistan)। এবার IED বিস্ফোরণে ১২ জন পাক সেনার মৃত্যুর খবর। হামলার দায় স্বীকার করেছে বিদ্রোহী বালোচ লিবারেশন আর্মি (BLA)। গৃহযুদ্ধের সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে শাহবাজ শরিফের দেশ। সোশ্যাল মিডিয়ায় (Social media)ইতিমধ্যেই হামলার ভিডিও প্রকাশ্যে এসেছে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।

ভারতের অপারেশন সিন্দুরের পর পাকিস্তান যেভাবে কাশ্মীর সীমান্তে আক্রমনের তীব্রতা বাড়াচ্ছে তাতে যে কোনও দিন ‘অপারেশন সিন্দুর ২.০’ হতে পারে বলে মনে করছেন সেনা বিশেষজ্ঞদের অনেকেই। বায়ুসেনাকে ইতিমধ্যেই ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আবহে অপারেশন সিন্দুরে (Operation Sindoor) ধরাশায়ী পাকিস্তানে এবার গৃহযুদ্ধের সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে ইসলামাবাদ। BLA হামলার যে ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গেছে, বোলানে আমির পোস্ট ও আলী খান বেসের মাঝামাঝি রাস্তায় পাকিস্তানি সেনার চলন্ত গাড়িতে IED বিস্ফোরণ হয়। ফলে ভিতরে থাকা পাক সেনাদের (Pakistan Army) দেহ নিমেষে টুকরো টুকরো হয়ে যায়। সূত্রের খবর এই হামলায় মৃত্যু হয়েছে পাক কমান্ডার তারক ইমরানের (Tarak Imran)। মৃত ১২ জনের মধ্যে ৬ জন মেজর র‍্যাংকের অফিসার ছিলেন বলে জানা গেছে। হামলাকারীতে ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে বলে পাকিস্তানি সেনা সূত্রে দাবি করা হয়েছে।

 

 

Related articles

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...