Tuesday, June 16, 2026

LOC-তে বাড়ছে গুলির লড়াই, গুলমার্গে বন্ধ রোপওয়ে পরিষেবা

Date:

Share post:

পহেলগাম হামলার (Pahelgam Attack) পর থেকে একটানা ১৪ দিন ধরে সীমান্তের সংঘর্ষ বিরতি চুক্তি লংঘন করছে পাকিস্তান (Pakistan)। বেছে বেছে নিরীহ কাশ্মিরীদের টার্গেট করা হচ্ছে। রাজৌরি, কুপওয়ারা, উরি (Uri), পুঞ্চ (Poonch Sector), আখনুর সেক্টরে গুলি চালানোর পর এবার টার্গেট করা হলো ভূস্বর্গের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গকে। প্রায় ৭ বছর পর গুলমার্গে (Gulmarg) গোলাবর্ষণ। নিরাপত্তার খাতিরে আপাতত বন্ধ করে দেওয়া হলো রোপওয়ে পরিষেবা (Ropeway service)। পর্যটকদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

ভারতীয় সেনার অপারেশন সিন্দুর সফল হওয়ার পর সীমান্তে আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে পাকিস্তান। পুঞ্চে একটি বাসকে টার্গেট করে শেল হামলা করা হয়েছে। এই সেক্টর সংলগ্ন গ্রামে অবিরাম গোলাগুলির জেরে এক সেনা জওয়ানসহ নিরীহ ১৫ জনের মৃত্যু হয়েছে। চার শিখ সম্প্রদায়ের মানুষের মৃত্যুর খবরের পাশাপাশি এক গুরুদ্বারে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের নিশানায় এবার কি তবে ধর্মীয় স্থান, সতর্ক রয়েছে ভারতীয় সেনা ও গোয়েন্দা বিভাগ। সীমান্তবর্তী এলাকা থেকে বেশ কয়েকজন সাধারণ বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। পাশাপাশি কাশ্মীরের বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেশ কিছু দর্শনীয় স্থানে পর্যটকদের যাওয়ার ক্ষেত্রে সাময়িকভাবে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। পাকিস্তানকে পাল্টা জবাব দিয়ে চলেছে ভারত। ইতিমধ্যে সীমান্তের ওপারে ১০ জন পাক সেনার মৃত্যুর খবর মিলেছে।

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...