Tuesday, June 16, 2026

বায়ুসেনাকে ‘ফ্রি হ্যান্ড’ প্রধানমন্ত্রীর, রাজস্থান – পঞ্জাবে জারি হাইঅ্যালার্ট!

Date:

Share post:

অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পর ভারত- পাক সীমান্ত পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সকালে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi)। সূত্রের খবর যেভাবে এলওসিতে (LOC) লাগাতার আক্রমণ করে চলেছে পাকিস্তান তার পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার (Indian Army) পরবর্তী পদক্ষেপ সংক্রান্ত আলোচনাও হয়েছে এদিন। পাক সীমান্তবর্তী দুই রাজ্য পঞ্জাব এবং রাজস্থানে (Punjab and Rajasthan) যে কোনও পরিস্থিতির মোকাবিলায় সতর্ক (High Alert) থাকতে বলা হয়েছে বায়ুসেনাকে (IAF), প্রধানমন্ত্রীর তরফে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। সূত্রের খবর সীমান্তে সন্দেহজনক কিছু দেখলেই বিএসএফকে গুলি চালানোর নির্দেশও দিয়ে রাখা হয়েছে। ভারত যে কোনমতেই জঙ্গি মদতকারী পাকিস্তানকে রেয়াত করবে না তা এদিন ফের স্পষ্ট করে দেওয়া হল।

আজ সংসদের লাইব্রেরী কক্ষে চলছে সর্বদলীয় বৈঠক। পহেলগামের বদলায় ভারতীয় সেনার (Indian Army) সাফল্যের পর, আগামিতে পাকিস্তানের আক্রমণের প্রত্যাঘাত কীভাবে করা হবে বা ‘অপারেশন সিন্দুর ২.০’ হবে কিনা এই নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যেভাবে কাশ্মীর সীমান্তে একটানা সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন (Ceasefire Violation) করে এবার নিরীহ নাগরিকদের টার্গেট করছে পাকিস্তান, তাতে আশঙ্কা করা হচ্ছে আগামিতে তাদের নিশানায় আসতে চলেছে বিভিন্ন ধর্মীয় স্থানগুলি। সেই মতো পঞ্জাবে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজস্থান সীমান্তে সতর্ক থাকতে বলা হয়েছে বিএসএফকে (BSF) । প্রয়োজনে গুলি চালানোর নির্দেশও রয়েছে। ইতিমধ্যেই এই দুই রাজ্যে হাই অ্যালার্ট জারি করেছে কেন্দ্র।

সরকারি সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ৭, লোককল্যাণ মার্গে যান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই মুহূর্তে ভারত-পাক সীমান্তে কী পরিস্থিতি রয়েছে, তা প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা করেন তিনি। ইতিমধ্যেই পাকিস্তানের সীমান্তবর্তী রাজস্থান এবং পঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করার পাশাপাশি দুই রাজ্যের সব পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে।রাজস্থানের জোধপুর, কিশনগড় এবং বিকানের বিমানবন্দরে আগামী শুক্রবার পর্যন্ত অসামরিক বিমান চলাচল বন্ধ। বিকানের, শ্রীগঙ্গানগর এবং জয়সলমীরের সব স্কুল কলেজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...