Tuesday, June 16, 2026

কলকাতায় পর পর অগ্নিকাণ্ডের জের, কড়া নির্দেশিকা জারি পুর ও নগরোন্নয়ন দফতরের

Date:

Share post:

সম্প্রতি কলকাতায়(Kolkata) পর পর অগ্নিকাণ্ডে(Fire Incident) প্রাণহানি ঘটনার জেরে বাণিজ্যিক ভবনগুলিতে অগ্নি সুরক্ষা বিধি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতর(Urban Development) জানিয়ে দিয়েছে, সাধারণ মানুষের জীবন অমূল্য এবং তার সঙ্গে কোনও আপস বরদাস্ত করা হবে না। নির্দেশিকা জারি করে বিভিন্ন অবস্থান স্পষ্ট করেছে রাজ্য।

নির্দেশিকায় পুর ও নগরোন্নয়ন দফতর জানিয়েছে,
• বাণিজ্যিক বাড়িগুলিকে কেন্দ্র করে ছাদ ও সিঁড়ির জায়গা ব্যবহারে যে অনিয়ম দেখা যাচ্ছে, তা ভবিষ্যতে তা আর বরদাস্ত করা হবে না।
• ছাদ কোনওভাবেই ভাগ করা যাবে না বা তার প্রবেশে কোনও বাধা সৃষ্টি করা চলবে না।
• ছাদের দরজা, করিডোর, সিঁড়ি, বারান্দা ও র্যা ম্প – সব কিছুই আলোকিত ও বাধামুক্ত রাখতে হবে।
• ফায়ার সার্ভিস অ্যাক্ট ১৯৫০ অনুসারে, লিফট লবি ও শাফটকে অগ্নি প্রতিরোধকভাবে সজ্জিত করতে হবে।
• প্রতিটি বেসমেন্টে কমপক্ষে দুটি করে প্রস্থানপথ থাকতে হবে।
• সিঁড়ির কূপ বা করিডোরে কোনও মালপত্র রাখা যাবে না।
• কোনও বাড়িতে বাণিজ্যিক ও আবাসিক ব্যবহার মিলিয়ে থাকলে পৃথক প্রস্থান ব্যবস্থা রাখতেই হবে।
• করিডোর ও সিঁড়ির প্রস্থ নির্ধারিত নিয়ম মেনে রাখতে হবে।
• ছাদের উপর লিফট রুম, সাপোর্ট ট্যাঙ্ক, টয়লেট, স্টোরেজ, বা কোনো রকম অস্থায়ী নির্মাণ অনুমোদন করা হবে না।
রুফটপ কিংবা খোলা ছাদ বিক্রির জন্য মিউটেশনের অনুমতিও দেওয়া যাবে না।

নগর উন্নয়ন দফতর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ফায়ার সেফটি সার্টিফিকেট (FSC), ফাইনাল স্টেবিলিটি রিপোর্ট (FSR), এবং সংশ্লিষ্ট অন্যান্য সুরক্ষা নথি ছাড়া কোনও অবস্থাতেই বিল্ডিংয়ের অনুমতি দেওয়া হবে না। ট্রেড লাইসেন্সের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

নির্দেশিকার শেষে রাজ্যের সমস্ত পুর প্রশাসনকে নিয়মিতভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ, অরক্ষিত ও অননুমোদিত নির্মাণ পরিদর্শন করতে হবে। বাণিজ্যিক কমপ্লেক্স, স্টোরেজ, ও হাইরাইজ বিল্ডিংগুলির উপর নজরদারি চালিয়ে যেতে হবে। কেউ এই নিয়মকে অমান্য করলে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...