Sunday, February 15, 2026

আইপিএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, টুর্নামেন্টের বাকি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত আজ 

Date:

Share post:

ভারত -পাকিস্তান সংঘর্ষের আবহে জরুরি বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কী হতে চলেছে আইপিএল-এর (IPL 2025) ভবিষ্যৎ, সিদ্ধান্ত হবে শুক্রবার। বৃহস্পতিবার ধরমশালায় মাঝপথে বাতিল করে দেওয়া হয় পঞ্জাব সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ (PBKS vs DC)। প্রাথমিকভাবে ফ্লাড লাইটের সমস্যার কথা বলা হলেও অসমর্থিত সূত্রে জানা যায়, খেলার চলার মাঝেই জম্মুতে আকাশপথে পাকিস্তানের আক্রমণের (Pakistan attack in Jammu) খবর পাওয়ার পরই আইপিএল কর্তারা ম্যাচ বাতিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। কারণ পাঠানকোট থেকে স্টেডিয়ামের দূরত্ব খুব একটা বেশি ছিল না। এই আবহে প্লেয়ার এবং দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ম্যাচ বাতিল করা হয়। শ্রেয়স -রাহুলদের উনা থেকে বন্দেভারত ট্রেনে করে দিল্লি ফেরানোর ব্যবস্থা করে বোর্ড। আজ লখনৌয়ের একানা স্টেডিয়ামে খেলা হওয়ার কথা রয়েছে। কিন্তু দেশে যখন আপৎকালীন পরিস্থিতির আশঙ্কা তখন কি আদৌ আইপিএলের মতো বিনোদনমূলক ক্রীড়া ইভেন্ট চালানো সম্ভব। সূত্রের খবর, কেন্দ্রের সঙ্গে কথা বলার পর শুক্রবারেই টুর্নামেন্টের ভবিষ্যত নির্ধারিত হবে।

বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla) জানিয়েছেন, আগামী দিনের পরিস্থিতি বুঝে প্রতিযোগিতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই ১১ মে পঞ্জাব বনাম মুম্বই ম্যাচ ধরমশালা থেকে আহমেদাবাদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। কিন্তু হামলার আবহে গুজরাট কতটা নিরাপদ তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। বিমানবন্দর বন্ধ থাকায় পঞ্জাবকে সম্ভবত সড়কপথে আহমেদাবাদে যেতে হবে। দলকে ট্রেনেও পাঠানো হতে পারে বলে শোনা যাচ্ছে। দিল্লিকেও সড়কপথে নিজেদের শহরে ফিরতে হবে। তবে এখনও চূড়ান্ত হয়নি। সব মিলিয়ে আইপিএলে পরবর্তী ম্যাচগুলো হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এক্ষেত্রে টুর্নামেন্ট পুরোপুরি বাতিল হবে নাকি আপাতত স্থগিত করে পরবর্তীতে বাকি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই সবকিছুর উত্তর মিলতে অপেক্ষা করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আগামী ঘোষণা পর্যন্ত।

 

spot_img

Related articles

জঙ্গলমহলে স্বনির্ভরতার লক্ষ্যে শুরু যুবসাথী ক্যাম্প, রবীন্দ্র পার্কে খতিয়ে দেখলেন মন্ত্রী বীরবাহা

জঙ্গলমহলের বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হল ‘যুবসাথী’ প্রকল্পের বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প। রবিবার...

ভক্তির পবিত্র রাত: মহাশিবরাত্রির শুভেচ্ছা অভিষেকের

রবিবার সন্ধ্যা থেকেই দেশজুড়ে মহাদেবের মন্দিরে উপাসকদের শিবরাত্রি পালনের পরব শুরু হয়েছে। রাজ্যজুড়ে কড়া নিরাপত্তায় সেই উৎসবে ও...

IND vs PAK: করমর্দন বয়কট অব্যাহত বিশ্বকাপেও, ভারতের একাদশে বদল

হাজারো টানাপোড়েনের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) ম্যাচে কলম্বোয় মুখোমুখি ভারত ও পাকিস্তান(India vs Pakistan)। এশিয়া কাপের...

বাংলা বলার ‘অপরাধে’ ট্রেন থেকে ধাক্কা যুবককে

বাংলা বলার জন্য 'বাংলাদেশি তকমা' লাগিয়ে খুন বা হেনস্থার (Migrant Worker Harassment) ঘটনা নতুন নয়। যা নিয়ে শুরু...