Tuesday, June 2, 2026

অপারেশন ‘সিন্দুর’- এর সেনাদের সম্মান জানাতে কর্ণাটকে মসজিদ-মন্দিরে একযোগে প্রার্থনা

Date:

Share post:

পেহেলগাম হামলার পাল্টা জবাবে ভারতের চালানো ‘অপারেশন সিন্দুর’ সারা দেশ জুড়ে ব্যাপক সমর্থন পেয়েছে। ভারতীয় সেনাদের সাহসিকতায় দেশবাসীর মন গর্বে ভরে উঠেছে। এই আবহে সেনাদের সম্মান জানাতে এক অভিনব উদ্যোগ নিয়েছে কর্ণাটক সরকার।

৮ মে কর্ণাটকের পরিবহন মন্ত্রী রামালিঙ্গ রেড্ডির নির্দেশে রাজ্যের বিভিন্ন মন্দিরে পূজা ও প্রার্থনার আয়োজন করা হয় সেনাদের সুরক্ষা ও সাফল্যের জন্য। এরপরই রাজ্যের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী জমির আহমেদ খান এক নতুন নির্দেশ জারি করেন। তিনি ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি লিখে জানান, শুক্রবার রাজ্যের সমস্ত মসজিদে ভারতীয় সেনাদের সাফল্য কামনায় নামাজ আদায় করা হবে।

মন্ত্রী জানান, এই প্রার্থনার মূল উদ্দেশ্য হল, পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে নিযুক্ত ভারতীয় সৈন্যদের সুরক্ষা ও মঙ্গল কামনা। তিনি আশা প্রকাশ করেন, দেশের এই কঠিন সময়ে ধর্ম ভুলে হিন্দু-মুসলমান মিলিত হয়ে সেনাদের জন্য প্রার্থনা করার এই প্রয়াস জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করবে। দেশের বিভিন্ন রাজনৈতিক মহলও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

আরও পড়ুন – মার্কিন সাংবাদিক ড্যানিয়েল হত্যার প্রতিশোধ ভারতই নিয়েছে: ব্যাখ্যা বিক্রমের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...

বৈভবের পড়াশোনার খরচ দেবেন ললিত, কিশোর ক্রিকেটারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের...

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

 তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই।" দলনেত্রী মঙ্গলবার...

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...