Wednesday, May 13, 2026

রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি! এসটিএফ-এর জালে ২ যুবক

Date:

Share post:

পেহেলগাম জঙ্গি হামলার জেরে গোটা দেশে ব্যাপক সতর্কতা জারি। রাজ্যেরও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ অনুযায়ী ব্যাপক তল্লাশি চালাচ্ছে রাজ্য পুলিশের এসটিএফ। তল্লাশিতে বীরভূমের নলহাটি এবং মুরারই থেকে দুজনকে গ্রেপ্তার করা হল। শুক্রবার দুজনকেই রামপুরহাট আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে এসটিএফ। তাদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে যুক্ত অন্যদের সন্ধান চালানো হবে এসটিএফ-এর তরফে।

ধৃত আজমল হোসেন (২৮), বীরভূমের নলহাটির বাসিন্দা। অন্য জন সাহেব আলি খান(২৮) মুরারইয়ের বাসিন্দা। এই দুই যুবকই বাংলাদেশের জেহাদি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের সদস্য। এদের কাজ ছিল মূলত এদেশীয় মুসলিম যুবকদের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি মূলক প্রচার করা, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা। এছাড়াও ভারতের সার্বভৌমত্ব নষ্ট করার জন্য তাঁরা নানাভাবে পরিকল্পনা করে হামলা করার ছক কষছিল এই যুবকরা। এই সমস্ত বিষয়ই করা হত গোপন সাংকেতিক শব্দ ব্যবহার করে।

সূত্রের খবর, অনুযায়ী মৌলবাদী জেহাদিদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি এদের নিজস্ব নেটওয়ার্ক ছিল। এরা মগজধোলাই করার পর এই নেটওয়ার্কে যুবকদের যুক্ত করা হত। গোটা নেটওয়ার্কের সন্ধান করতে জিজ্ঞাসাবাদ চালাবেন এসটিএফ-এর আধিকারিকরা।

আরও পড়ুন – অপারেশন ‘সিন্দুর’- এর সেনাদের সম্মান জানাতে কর্ণাটকে মসজিদ-মন্দিরে একযোগে প্রার্থনা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...