Tuesday, June 23, 2026

আইপিএলের ভবিষ্যৎ ভেন্যু কলকাতা! সম্ভাব্য পরিকল্পনা শুরু বোর্ডের 

Date:

Share post:

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এক সপ্তাহের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ (IPL 2025) স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তবে যদি পরবর্তীতে চলতি সিজনের বাকি ম্যাচ আয়োজন করা সম্ভব হয় সেক্ষেত্রে পছন্দের ভেন্যু হিসেবে উঠে আসছে কলকাতার ইডেন গার্ডেনস-এর নাম (Eden Gardens, Kolkata)। যেহেতু পূর্বাঞ্চল এখনও পর্যন্ত শান্ত রয়েছে তাই সেক্ষেত্রে কলকাতায় যদি আইপিএলের বাকি ম্যাচ হয় তাহলে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা। অপশন বি হিসেবে দক্ষিণ ভারতের ক্রিকেট স্টেডিয়ামের কথাও চিন্তাভাবনা করে রাখা হয়েছে। যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আইপিএলে বাকি ১২টি লিগ পর্যায়ের ম্যাচ, চারটি প্লে অফ ম্যাচ-সহ ফাইনাল বাকি আছে। ভারত সংঘাতের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। যদি খেলা আবার শুরু করা সম্ভব হয় সেক্ষেত্রে ধরমশালায় ব্ল্যাক আউটের কারণে পরিত্যক্ত হওয়া পঞ্জাব-দিল্লি ম্যাচ দিয়েই শুরু হতে পারে অষ্টাদশ আইপিএলের দ্বিতীয় দফা। সূত্রের খবর, বোর্ডের একটা বড় অংশ চায় দু’সপ্তাহের মধ্যে আইপিএল শেষ করতে। তাই ব্যাকআপ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। BCCI চাইছে পূর্ব ভারতের পাশাপাশি দক্ষিণের রাজ্যগুলিতে বাকি ম্যাচগুলি আয়োজন করতে। সম্ভাব্য ভেন্যু হিসেবে সবার আগে উঠে এসেছে কলকাতার নাম। তালিকায় চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদও আছে। কেন এই জায়গাগুলোকে বেছে নেওয়ার কথা চলছে? মূলত দুটি কারণ, প্রথমত, পাকিস্তান সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা থেকে অনেকটাই দূরে শহরগুলি। আর দ্বিতীয়তঃ এখনও পর্যন্ত বিমান চলাচলও স্বাভাবিক ঢাকায় এইসব জায়গা থেকে যাতায়াতের কোনও সমস্যা হবে না। তবে সবটাই চূড়ান্ত হবে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে। এই মুহূর্তে উত্তর-পশ্চিম সীমান্তে যা পরিস্থিতি তাতে আগামী এক সপ্তাহের মধ্যে আদৌ সব নিয়ন্ত্রণে আসবে কিনা বা বিদেশী ক্রিকেটাররা নিজেদের সুরক্ষিত মনে করে বাকি ম্যাচ ভারতে খেলতে রাজি হবেন কিনা এরকম একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছেন।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...