Friday, June 19, 2026

ভক্তির পবিত্র রাত: মহাশিবরাত্রির শুভেচ্ছা অভিষেকের

Date:

Share post:

রবিবার সন্ধ্যা থেকেই দেশজুড়ে মহাদেবের মন্দিরে উপাসকদের শিবরাত্রি পালনের পরব শুরু হয়েছে। রাজ্যজুড়ে কড়া নিরাপত্তায় সেই উৎসবে ও আরাধনায় সামিল বাঙালিও। ব্রত উদযাপনের রাতে সকল ভক্তদের শুভেচ্ছা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, মহাশিবরাত্রির (Maha Shivratri) পবিত্র ক্ষণে সকল উপাসকদের এই পবিত্র রাত্রি (sacred night) পালনের জন্য আমার শুভেচ্ছা।

সেই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, শিব একদিকে অসীম শক্তি এবং অন্যদিকে অসীম করুণার প্রতীক, দুষ্টের বিনাশকারী। তবুও ভারসাম্য ও দানশীলতার চিরন্তন উৎস। তাঁর বার্তা আমাদের অহংকার ঊর্ধ্বে উঠতে, সংযমের সঙ্গে কাজ করতে এবং আমাদের সমস্ত কাজে সত্য ও ন্যায়বিচারকে সব কিছুর আগে রাখার বার্তা দেয়।

আরও পড়ুন : শিবরাত্রিতেই শীতের বিদায় ঘণ্টা! শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে

তিনি আরও প্রার্থনা করেন, এই পবিত্র রাত (sacred night) আমাদের গভীরভাবে চিন্তা করতে, আমাদের সংকল্পের পুনর্নবীকরণ করতে এবং মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করতে অনুপ্রাণিত করুক। এই রাত প্রতিটি ঘরে শান্তি, গোটা সমাজে সম্প্রীতি এবং প্রতিটি প্রতিকূলতা কাটিয়ে ওঠার শক্তি বয়ে আনুক।

Related articles

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...