সোশ্যাল মিডিয়া (Social media) পোস্টে এদিন মমতা লিখেছেন, 'আজ মহাশিবরাত্রির পবিত্র তিথিতে বাংলার সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভনন্দন জানাচ্ছি। ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন ধর্মের সহাবস্থানে সমৃদ্ধ আমাদের বাংলা। ধর্মীয় সম্প্রীতির সেই ঐতিহ্যকে বজায় রাখতে রাজ্যের সকল ধর্মের বিভিন্ন ধর্মস্থানগুলির সংস্কার ও সার্বিক উন্নয়ন গত ১৫ বছর ধরে করে চলেছে আমাদের সরকার। ভগবান শিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিবমন্দির গুলির সংস্কার করেছি।জলপাইগুড়ির বিখ্যাত জল্পেশ মন্দিরের সার্বিক সংস্কারের পাশাপাশি ভক্তদের সুবিধার্থে স্কাইওয়াক তৈরি করেছি। হুগলি জেলার তারকেশ্বর মন্দির ও সংলগ্ন এলাকার উন্নয়নের দিকে বিশেষ জোর দেওয়ার লক্ষ্যে আমরা তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি গঠন করেছি। মন্দির চত্বরের সার্বিক সংস্কার, সৌন্দর্যায়ন, আলোর ব্যবস্থা, দুধপুকুরের পাশে রাস্তা তৈরী ইত্যাদি বেশ কিছু কাজও আমরা করেছি। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন জেলায় বেশ কিছু বিখ্যাত শিব মন্দিরের সংস্কারের কাজও আমরা করেছি, যেমন বর্ধমানের ১০৮ শিব মন্দিরের সংস্কার, কোচবিহারের হিরণ্যগর্ভ শিব মন্দির সংস্কার, উত্তর দিনাজপুরে প্রমথেশ্বর জিও শিব মন্দিরের সংস্কার, বীরভূমের বক্রেশ্বরে বিভিন্ন পর্যটন পরিকাঠামোর উন্নয়ন, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের শ্যামলেশ্বর শিব মন্দিরের সংস্কার, পূর্ব বর্ধমানের কালনার ১০৮ শিব মন্দিরের আলোকসজ্জা, হুগলির চন্ডীতলার বক্সায় শিব মন্দিরের সংস্কার, হুগলির দারহাট্টার রাজেশ্বর শিব মন্দিরের সংস্কার, জাঙ্গিপাড়ার হরিরামপুরে শিব মন্দিরের সংস্কার ইত্যাদি। পাশাপাশি শিবের রুদ্ররূপ- মহাকাল কে আমাদের অন্তরের শ্রদ্ধা জানিয়ে আমরা শিলিগুড়িতে 'মহাকাল মহাতীর্থ' তৈরি করছি। এই মহাতীর্থে বিশ্বের সর্বোচ্চ শিব মূর্তি' স্থাপিত হবে। আজ এই শুভদিনে আমাদের সকলের জীবনে শান্তি ও ধর্মীয় সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করি।' - - - - - - - -আজ মহাশিবরাত্রির পবিত্র তিথিতে বাংলার সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভনন্দন জানাচ্ছি।
ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন ধর্মের সহাবস্থানে সমৃদ্ধ আমাদের বাংলা। ধর্মীয় সম্প্রীতির সেই ঐতিহ্যকে বজায় রাখতে রাজ্যের সকল ধর্মের বিভিন্ন ধর্মস্থানগুলির সংস্কার ও সার্বিক উন্নয়ন গত ১৫… — Mamata Banerjee (@MamataOfficial) February 15, 2026
শিবরাত্রিতে ধর্মীয় সম্প্রীতির বার্তা, স্যোশাল মিডিয়া পোস্টে মন্দির উন্নয়নের উল্লেখ মমতার
আজ মহাশিবরাত্রি (Shivratri)। বাংলা তথা গোটা দেশ জুড়ে শিব ভক্তদের কাছে এই দিনটির মাহাত্ম্য বিশেষভাবে উল্লেখযোগ্য। কেদারনাথ থেকে তারকনাথ, সকাল থেকেই শিবমন্দির চত্বরে উঠছে পড়া ভিড়। রবিবাসরীয় সকালে রাজ্যবাসীকে শিবরাত্রি শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিহাস ঐতিহ্য ও বিভিন্ন ধর্মের সহাবস্থানে সমৃদ্ধ বাংলায় রাজ্য সরকারের (Govt of West Bengal) মন্দির সংস্কার থেকে শুরু করে নতুন তীর্থস্থান তৈরির কথা উল্লেখ করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
হাজার কোটির দুর্নীতির অভিযোগ! টুলু মণ্ডলের বিরুদ্ধে ৫২ পাতার চার্জশিট জমা
2h ago

চতুর্থীর সকালে মর্মান্তিক দুর্ঘটনা, ফুল কিনতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা- ভাইঝির!
3h ago

বেঙ্গল সাফারিতে একের পর এক বন্যপ্রাণীর মৃত্যু! নীরব পার্ক কর্তৃপক্ষ
3h ago

ঋতব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিজিকে চিঠি রাজ্যের, তদন্তের খুঁটিনাটি জানাতে আর্জি কুণালের
3h ago

ঋতব্রত গোষ্ঠীতে ভাঙন! ডেমোক্র্যাটিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে ইস্তফা সাবিনার
5h ago







