Friday, June 26, 2026

সচিনের এলিট ক্লাবে প্রবেশের স্বপ্ন অধরাই বিরাট কোহলির

Date:

Share post:

স্বপ্নটা অধরা রেখেই টেস্ট অবসরটা নিতে হল বিরাট কোহলিকে(Virat Kohli)। ৭৭০ রান আর বাকি ছিল। কিন্তু বিরাটকে থেমে যেতে হল। বিরাট কোহলির লক্ষ্যটা ছিল সচিন, লারাদের ১০হাজারি এলিট ক্লাবে নিজের নামটা রাখার। কিন্তু সেই স্বাধটা অপূর্ণই রইল। কয়েকদিন আগেই বিরাট কোহলির(Virat Kohli) একটা সাক্ষাতকার ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। যেখানে বিরাট কোহলিকে বলতে শোনাযাচ্ছে যে তিনি টেস্টে ১০ হাজার রান করতে চান। কিন্তু সেই ইচ্ছাটা আর পূরণ হল না ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের।

কয়েকদিন আগে ২০১৩ সালে একটি সর্বভারতীয় চ্যানেলে বিরাট কোহলির একটি সাক্ষাতকার প্রকাশ হয়। সেখানেই বিরাট কোহলি জানান, টেস্ট ক্রিকেটে আমার লক্ষ্য হল দশ হাজার রান করা। এটাই এমন একটা জিনিস যা আমি পেতে মরিয়া।

বিরাট কোহলির এই ভিডিওটা ভাইরাল হওয়ার কয়েকদিনের মধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। প্রশ্ন উঠতেই পারে। কী এমন হল যে নিজের স্বপ্ন অধরা রেখেই টেস্ট ফর্ম্যাটকে বিদায় জানাতে হল বিরাট কোহলিকে। না বিরাট কোহলি অবশ্য সেভাবে কিছুই বলেননি। এখনও পর্যন্ত ভারত থেকে মাত্র তিনজনই টেস্টে ১০ হাজার রান করেছেন। সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar), রাহুল দ্রাবিড়(Rahul Dravid) এবং সুনীল গাভাসকর। সেখানেই চতুর্থ নাম হিসাবে সকলকে বিরাট কোহলিকেই দেখতে শুরু করেছিল।

বিরাট নিজেকেও সেখানেই দেখতে চাইতেন। কিন্তু শেষপর্যন্ত তা হল না। ৯২৩০ রানেই শেষ হল বিরাট কোহলির টেস্টের বাইশ গজে দৌড়।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...