Friday, June 26, 2026

৯৩ হাজার বন্দুক দিক ভারত, পাকিস্তানকে গুঁড়িয়ে দেব: ভিডিও বার্তায় আর্জি BLA-র

Date:

Share post:

ঘরে-বাইরে নাস্তানাবুদ পাকিস্তান। ভারতে হামলা চালিয়ে প্রত্যাঘাত পেয়েছে পাক সেনা। আর ঘরে বালুচিস্তান লিবারেশন আর্মির বালুচিস্তানকে স্বাধীন ঘোষণা করেছে। শুধু তাই নয়, ভারতকে (India) পাশে চেয়েছেন বালোচ বিদ্রোহীরা। কোনও অত্যাধুনিক অস্ত্র নয়, ১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান (India-Pakistan) যুদ্ধে পাক বাহিনীর থেকে ৯৩ হাজার বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছিল, তা BLA-র হাতে তুলে দিক ভারত- আর্জি জানিয়েছেন বালোচ বিদ্রোহীরা।

ভারত-পাকিস্তান (India-Pakistan) সংঘর্ষ আবহে গত শুক্রবারই বালুচিস্তানে পাকিস্তানের পতাকা টেনে নামিয়ে ‘স্বাধীন’ বালুচিস্তানের পতাকা ওড়ায় বালোচ বিদ্রোহীরা। ভারতে বালুচিস্তানের দূতাবাসও খুলতে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এবার সরাসরি সামরিক সহায়তার আর্জি জানালো BLA। এক ভিডিও বার্তায় বালোচ বিদ্রোহীরা আবেদন জানায়, ১৯৭১ সালে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধে পাক সেনার থেকে যে ৯৩ হাজার অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছিল, তা তাঁদের দিয়ে দেওয়া হোক। তাঁদের কথায়, ”তারপর দেখুন আমরা কীভাবে পাকিস্তানের সঙ্গে লড়ি, কীভাবে পতন হয় পাকিস্তানের। আমাদের পরমাণু অস্ত্র বা মিসাইল লাগবে না।”

প্রেস বিবৃতি দিয়েও BLA-র ভারতকে আহ্বান, “আপনারা পাকিস্তানকে আক্রমণ করুন। দক্ষিণ থেকে আমরা আক্রমণ করব। গুঁড়িয়ে যাবে পাকিস্তান।”
আরও খবরদুর্ভাগ্যজনক! জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল পাক সেনা: স্পষ্ট জানাল ভারতীয় সেনাবাহিনী

১০ হাজার বছরের পুরনো মেহরগড় সভ্যতার অংশ বালুচিস্তান। সেই ইতিহাস অস্বীকার করা অন্যায় বলে দাবি বালোচদের বিদ্রোহীদের।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...