Monday, April 27, 2026

যাত্রী নিরাপত্তায় সতর্ক এয়ার ইন্ডিয়া- ইন্ডিগো, মঙ্গলে সাত বিমানবন্দরে উড়ান বন্ধ

Date:

Share post:

সংঘর্ষ বিরতির (Ceasefire) আবহে বারবার সীমান্তে ড্রোন হামলার চেষ্টা করে চলেছে পাকিস্তান (Pakistan)। তাই আকাশপথে বিমান পরিষেবায় বাড়তি সর্তকতা। সোমবার বিজ্ঞপ্তি জারি করে ৩২টি বিমানবন্দর খুলে দেওয়ার কথা ঘোষণা হলেও মঙ্গলের সকালে ফের জম্মু-কাশ্মীরসহ ৭ বিমানবন্দরে উড়ান বাতিলের (Flight Cancelled) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে বিমান পরিষেবা বাতিলের কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া (Air India) ও ইন্ডিগো (IndiGo)।

যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় আজ (১৩ মে) জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট বিমানবন্দরের সঙ্গে সমস্ত উড়ান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে এবং দ্রুত পরবর্তী আপডেট জানানো হবে বলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে কর্তৃপক্ষ।

ইন্ডিগো (IndiGo ) জানিয়েছে, জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোটে তাদের এয়ার লাইন্সের সমস্ত বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে।


 

Related articles

রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বাড়ল ৬ মাস

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার(Siddhinath Gupta) চাকরির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করল। আগামী ৩০ এপ্রিল অবসরের...

লিভ-ইন থেকে বিচ্ছেদে ‘ধর্ষণের অভিযোগ’ নয়! বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

দুই প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ স্বেচ্ছায় লিভ-ইন (Live-in Relationship) সম্পর্কে থাকলে, সেখান থেকে কারও বেরিয়ে যাওয়াকে 'ফৌজদারি অপরাধ'...

IPL: জয়ের মধ্যেই খারাপ খবর, মেজাজ হারিয়ে শাস্তি পেলেন কেকেআর ব্যাটসম্যান

টানা হারের পর অবশেষে ২ ম্যাচ জয় পেয়েছে কেকেআর (KKR)। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির খবর এল কেকেআর শিবিরে।...

বাইক নিষেধাজ্ঞায় হাই কোর্টে মুখ পুড়ল কমিশনের! বাধা শুধু গ্রুপ রাইডিং-এ

ভোটের দু’দিন আগে বাইক চলাচলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন...