Saturday, June 20, 2026

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

Date:

Share post:

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র দ্বাদশ ও দশম শ্রেণির ফলাফল। কৃতীদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ-বছর দ্বাদশ শ্রেণির পাশের হার ৮৮.৩৯ শতাংশ। যা গত বছরের তুলনায় ০.৪১% বেশি । দশমে পাশের হার ৯৩.৬৬ শতাংশ। নজরকাড়া ভাবে এ-বছর দ্বাদশে রূপান্তরকামীদের পাশের হার ১০০%। দশমে রূপান্তরকামীদের পাশের হার ৯৫ শতাংশ। দুই ক্ষেত্রেই ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার চলতি বছরে বেশি। দ্বাদশ শ্রেণিতে ছেলেরা ৮৫.৭০ শতাংশ হারে পাশ করেছে, সেখানে মেয়েদের পাশের হার ৯১.৬৮ শতাংশ। অপরদিকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের পাশের হার ৯৫ শতাংশ। সেখানে ছেলেদের পাশের হার অনেকটাই কম ৯২.৬৩ শতাংশ।

চলতি বছর দ্বাদশ শ্রেণির ১৬,৯২,৭৯৪ জনের মধ্যে পাশ করেছেন ১৪,৯৬,৩০৭ জন। দশম শ্রেণিতে ২৩ লক্ষ ৭১ হাজার ৯৩৯ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২২ লক্ষ ২১ হাজার ৬৩৬ । ডিজিলকার এবং উমাঙ্গ অ্যাপ ছাড়াও বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ ফল দেখা যাচ্ছে। চলতি বছর ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা হয়েছে। বৃহস্পতিবার স্কুলগুলিতে মার্কশিট পাঠানো হবে। এরপর সোমবার থেকে সেগুলি দেওয়া শুরু করবে স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন – ঐতিহাসিক ১৩ মে! ১৪ বছরে মা-মাটি-মানুষের সরকার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...