Saturday, June 6, 2026

স্বামীর পরকীয়া মানেই স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা নয়, পর্যবেক্ষণ দিল্লি আদালতের

Date:

Share post:

দাম্পত্যে তৃতীয় ব্যক্তির আগমনের কারণে সম্পর্ক নষ্ট হওয়া নিয়ে প্রতিদিন কয়েকশো মামলা দায়ের হয় আদালতে। এবার স্বামীর পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রীর উপর তার প্রভাব নিয়ে অদ্ভুত পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের (Delhi High Court)। আদালত জানিয়েছে যদি শারীরিক বা মানসিক অত্যাচার না করা হয় তাহলে স্বামীর পরকীয়া (Extra marital affair) থাকা মানে তাঁর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা যায় না। এখানেই শেষ নয়, এমন এক মামলায় এক ব্যক্তিকে জামিন দিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব নারুলা (Sanjeev Narula) বলেন, পণের দাবিতে চাপ দেওয়ার কারণে হওয়া মৃত্যুর সঙ্গে পরকীয়াকে এক করা যায় না।

স্বামীর অন্যের সঙ্গে সম্পর্কের জেরে গার্হস্থ্য অশান্তিতে এক মহিলার মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়। সেই মামলায় ৪৯৮-এ (নিষ্ঠুরতা), ৩০৪-বি (পণের চাপে মৃত্যু)-এর মতো ধারায় মৃতার স্বামীকে গ্রেফতার করা হয়েছিল। শুনানিতে জানা যায় পাঁচ বছরের দাম্পত্য সম্পর্ক থাকার পর ২০২৪ সালের ১৮ মার্চ মৃত্যু হয় তাঁর স্ত্রীর। নিহত মহিলার পরিবারের তরফ থেকে অভিযোগ করে বলা হয় তাঁদের জামাইয়ের অন্য একজনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তাতে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধরও করার পাশাপাশি শ্বশুরবাড়িতে পণের জন্য নাকি চাপ দিতেন অভিযুক্ত। এই মামলার শুনানিতে আদালত বলে ওই মহিলা জীবিত থাকাকালীন তিনি বা তাঁর বাপের বাড়ি তরফে এই সংক্রান্ত কোনও অভিযোগ করা হয়নি। ফলে পরকীয়া সম্পর্ক ছিল বলেই অভিযুক্ত তাঁর স্ত্রীর প্রতি নিষ্ঠুর আচরণ করতেন এটা কোনভাবেই বলা যায় না। এরপরই সংশ্লিষ্ট মামলায় ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়।

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...