Sunday, May 17, 2026

জামিন মেলেনি সুপ্রিম কোর্টে! এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ

Date:

Share post:

নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে জামিন না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৯ মে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তাঁর জামিনের আবেদন নিয়ে শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

২০২২ সালের জুলাই মাসের শেষে নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পরে সিবিআই-এর একাধিক মামলায়ও গ্রেফতার করা হয় তাঁকে। ইডির মামলায় তিনি ইতিমধ্যেই শীর্ষ আদালত থেকে জামিন পেলেও, সিবিআইয়ের মামলাগুলিতে এখনও তাঁকে হাজতে থাকতে হচ্ছে।

সুপ্রিম কোর্টে জামিনের আবেদন শুনানি হয় বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চে। শীর্ষ আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেয়, আগামী দুই সপ্তাহের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ-সহ অন্যান্য গ্রেফতার সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিতে হবে। অভিযুক্তদের মধ্যে একাধিক উচ্চপদস্থ শিক্ষাকর্তাও রয়েছেন—যেমন ডঃ সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা, ডঃ কল্যাণময় গঙ্গোপাধ্যায়, ডঃ শান্তি প্রসাদ সিনহা প্রমুখ। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের দাবি, তাঁর বিরুদ্ধে বিচারপর্ব শুরু করার অনুমতি দেওয়া হলেও, অন্য আধিকারিকদের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য, ফলে বারবার পিছিয়ে যাচ্ছে জামিন শুনানি।

প্রসঙ্গত, গত বছরের ২৫ নভেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছিল ইডির বিশেষ আদালত। তবে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য এখনো খুলছে না মুক্তির দরজা। আগামী ১৭ জুলাই এই বিষয়ে পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে। তার আগেই কলকাতা হাইকোর্টে নতুন করে জামিনের আবেদন জানালেন পার্থ।

আরও পড়ুন – ধান সংগ্রহে স্বচ্ছতা আনতে তিনস্তরের মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...