Saturday, June 6, 2026

দিল্লির কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

Date:

Share post:

দিল্লির শ্রী গুরু গোবিন্দ সিং কলেজ অফ কমার্সে(Sri Guru Govind Singh Collage of commerce) বিধ্বংসী অগ্নিকাণ্ড(Dire Incident)। বৃহস্পতিবার সকাল ৮ টা ৫৫ নাগাদ হঠাৎ কলেজে আগুনের লাগে। মুহূর্তের মধ্যে কলেজের এক, দুই এবং তিন তলায় আগুন ছড়িয়ে যায়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে রাজধানীর শ্রী গুরু গোবিন্দ সিং কলেজ অফ কমার্সে লাইব্রেরিতে আগুন লাগে বলে জানা গিয়েছে। দ্রুত আগুন কলেজের চারিদিকে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে কলেজের নিরাপত্তারক্ষীরা চারদিকে ছোটাছুটি করতে শুরু করেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের ১১টি ইঞ্জিন। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। কলেজের নিরাপত্তারক্ষীদের উদ্ধার করা হয়েছে। ঘটনায় কেউ আহত হওয়ার খবর নেই। এদিনের অগ্নিকাণ্ডের ফলে কলেজের একাধিক জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ঠিক কী ভাবে হঠাৎ কলেজের লাইব্রেরিতে আগুন লাগল, সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরে আগুন লেগে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...