Wednesday, February 25, 2026

মঙ্গলে ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুপ্রিম শুনানি

Date:

Share post:

ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি,সুপ্রিম সিদ্ধান্ত আগামী মঙ্গলবার (২০মে)। কেন্দ্রীয় সরকার সংসদের দুই কক্ষে WAQF সংশোধনী আইন পাশ করাবার পর রাষ্ট্রপতির স্বাক্ষরে তা আপাতত আইনে পরিণত হয়েছে। কিন্তু তা কার্যকরী হওয়ার আগেই এই আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme Court)একাধিক মামলা দায়ের হয়। সেই শুনানিতে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছিল, মীমাংসা না হওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ড এবং কাউন্সিলে অমুসলিম কাউকে নিয়োগ করা হবে না এবং কোনও ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা হবে না। এরপর নতুন বিচারপতির বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানিতে স্থগিতাদেশ জারি হবে কী না তার দিকে নজর রয়েছে সব মহলের। বৃহস্পতিবার জানা গেল, নয়া আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে আগামী মঙ্গলবার মামলা শুনবে প্রধান বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি এ জি মাসিহের বেঞ্চ।

গত শুনানিতে প্রাক্তন CJI সংশোধনী আইনের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেক্ষেত্রে যে বিষয়গুলো মূলত আলোচনায় উঠে আসে তা হল সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন ওয়াকফ বলে কোনও সম্পত্তিকে ঘোষণা করা হলে সেটা আপাতত কার্যকরী হবে না। ওয়াকফ সম্পত্তি নিয়ে জেলাশাসক প্রয়োজনীয় প্রক্রিয়া চালাতে পারবেন। ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলের সদস্যদের মুসলিম হতেই হবে। আগামী মঙ্গলে সুপ্রিম কোর্ট এই নিয়ে পরবর্তী পর্যবেক্ষণ জানাবে বলে মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...