Thursday, June 25, 2026

নাইট শিবিরে যোগ দিলেন রাসেল, নারিন-সহ ক্যারিবিয়ান ব্রিগেড

Date:

Share post:

কেকেআর(KKR) সমর্থকদের স্বস্তি। বেঙ্গালুরুতে পৌঁছল নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্রিগেড। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স(KKR)। তার আগে সকলের মুখে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বিদেশিরা কবে আসবেন। এর মাঝেই নাইট শিবিরে সূত্রে জানা গিয়েছিল যে তাদের প্রত্যেক বিদেশিরাই আসছেন। ইতিমধ্যেই আন্দ্রে রাসেল(Andre Russell), সুনীল নারিন(Sunil Narine) সহ ব্রাভোরা(Dwayne Bravo) যোগ দিলেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে।

এবারের আইপিএলে(IPL) যদিও প্লেঅফে পৌঁছনোর সুযোগ শেষ হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের(KKR)। হাতে রয়েছে আর দুটো ম্যাচ। কিন্তু এমন পরিস্থিতিতেই আইপিএল স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই(BCCI)। ভারত-পাক সীমান্তে অশান্তির চেহারা বড় নেওয়ার পরই এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররাও ফিরে গিয়েছিলেন।

সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরই ফের আইপিএল পূণরায় শুরু করার জন্য তোরজোড় শুরু করে দেয় বিসিসআই। এই ১৭ মে থেকেই শুরু হচ্ছে আইপিএল(IPL)। কিন্তু সেখানেই দেখা দিয়েছিল একটা সমস্যা। বিদেশি ক্রিকেটাররা আসবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। অনেক বিদেশি ক্রিকেটারই না আসার কথা জানিয়ে দিয়েছিলেন। বিশেষ করে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিদেশিদের নিয়ে সংশয় দেখা গিয়েছিল।

ক্যারিবিয়ান ক্রিকেটাররাও আসবেন কিনা তা নিয়েও চলছিল জোর জল্পনা। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নাইট রাইডার্স(KKR) শিবিরে যোগ দিতে ইতিমধ্যেই বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছে তাদের ক্যরিবিয়ান স্কোয়াড। দ্রে রাসেল, নারিন(Sunil Narine) সহ ব্রাভোরা পৌঁছে গিয়েছেন। শোনাযাচ্ছে ডিকক(Quinton De Kock), নর্খিয়ারাও পৌঁছে যাবেন বৃহস্পতিবার কিংবা শুক্রবারের মধ্যেই।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের আশা শেষ। বাকি দুটো ম্যাচে জিতে নাইট রাইডার্স(KKR) যাত্রাটা শেষ করতে পারি কিনা সেটাই দেখার।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...