Friday, February 27, 2026

বাগানে আম কুড়োতে গিয়ে পিটিয়ে খুন কাঁচরাপাড়ার নাবালক!

Date:

Share post:

আম কুড়োতে গিয়ে মর্মান্তিক পরিণতি, নাবালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাহারাদারের বিরুদ্ধে। নৈহাটির (Naihati) শিবদাসপুর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কিশোরের নাম সুদীপ্ত পণ্ডিত (Sudipta Pandit)। উত্তেজনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

গরমের দুপুরে মাঠে-ঘাটে পড়ে থাকা বা বাগানের গাছে ঝুলতে থাকা আম পেড়ে আনার আনন্দই আলাদা। শহরে এই ছবি কিছুটা বিরল হলেও গ্রাম বা মফস্বলে এমন ঘটনা প্রায়ই দেখা যায়। কিন্তু এই কাজের জন্য যে এমন চূড়ান্ত মর্মান্তিক পরিণতি হতে পারে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি কাঁচরাপাড়ার বাসন্তী তলার বাসিন্দা সুদীপ্ত। নৈহাটির শিবদাসপুরের কাছে আমবাগান থেকে আম কুড়োতে গেলে শেখ ফারহাদ মণ্ডল (Sheikh Farhad Mondal) নামে এক পাহারাদার নাবালক ও তাঁর বন্ধুদের ঘিরে ফেলে মারধর করতে শুরু করেন বলে অভিযোগ। বাকিরা পালিয়ে গেলেও সুদীপ্ত বেরোতে পারেননি। বেধড়ক মারধরের জেরে সেখানে লুটিয়ে পড়েন তিনি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পাওয়া মাত্রই স্থানীয়রা অভিযুক্ত পাহারাদারের আমের গুদামে জ্বালিয়ে দেন। ঘটনাস্থল থেকে ফারহাদকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকা এখনও থমথমে রয়েছে। পরিস্থিতি ক্রমশ জটিল আকার নেওয়া হলে ঘটনাস্থলে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় ঠাকুর। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

 

 

spot_img

Related articles

হোয়াটস অ্যাপ লগইনে সমস্যা, ভারতে পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ!

শুক্রবার সকাল থেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ (Whats App) লগইন করতে সমস্যায় পড়েছেন ইউজাররা। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ...

শনিতে ভোটার তালিকা প্রকাশ, জেনে নিন কীভাবে খুঁজবেন নিজের নাম

রাজ্যে এসআইআর (SIR)পরবর্তী ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি, শনিবার। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বারবার হয়রান হতে হয়েছে...

প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা

বিশ্বকাপের মাঝেই পিতৃ বিয়োগ ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন খচান্দ্র সিং (Khachandra...

স্বপ্নের বিয়ে: উদয়পুরের ডেস্টিনেশনে বিয়ের পরে আবেগঘন পোস্ট বিজয়-রশ্মিকার

কখনও হৈ হৈ করে হাসছেন। কখনও সেই হাসির মধ্যেই চোখ ভরে যাচ্ছে জলে। সঙ্গী সাথীদের খুনসুটি দেখে মনে...