Monday, April 6, 2026

গাড়ির যান্ত্রিক ত্রুটি-দূষণ পরীক্ষায় রাজ্যে হচ্ছে ১২টি আধুনিক ATS

Date:

Share post:

গাড়ির যান্ত্রিক ত্রুটি ও দূষণ নিয়ে প্রশ্নের সমাধানে রাজ্যে গড়ে উঠছে ১২টি আধুনিক অটোমেটেড টেস্টিং স্টেশন (ATS)। পরিবহন দফতরের তথ্য অনুযায়ী, এই স্টেশনগুলিতে গাড়ির (Car) যান্ত্রিক ও দূষণ সংক্রান্ত সব ধরনের পরীক্ষা করা হবে। পরীক্ষায় উত্তীর্ণ না হলে গাড়ির ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না।

পরিবহন দফতর (Transport Department) সূত্রে খবর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম ও পূর্ব বর্ধমান, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, মালদহ ও দার্জিলিং—এই ১২টি জেলায় এটিএস স্থাপন করা হবে। অটোমেটেড টেস্টিং সেন্টার তৈরির জন্য ইতিমধ্যেই যায়গা চিহ্নিত করা হয়েছে। প্রস্তাবিত জায়গায় মাটি পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন মিলেছে। বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর প্রস্তুতির কাজ শুরু হয়েছে। বর্তমানে রাজ্যে কোনও এটিএস নেই। এখন পর্যন্ত সংশ্লিষ্ট জেলার মোটর ভেহিকল টেকনিক্যাল অফিসার (MVTO) চোখে দেখে গাড়ির ফিটনেস পরীক্ষা করেন। ফলে দুর্ঘটনার পর গাড়ির স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠে। মানবিক ভুল বা পক্ষপাতিত্বের অভিযোগও থাকে। প্রভাবশালীরা ঘুষ দিয়ে ফিটনেস সার্টিফিকেট পাওয়ার অভিযোগও রয়েছে।
আরও খবর: কলকাতা পুলিশে ৮০০ হোমগার্ড নিয়োগ, ছাড়পত্র স্বরাষ্ট্র দফতরের

রাজ্যে ৫৭টি স্থানে ম্যানুয়াল টেস্টিং হয়। নতুন ATS চালু হলে, সংশ্লিষ্ট ১২ জেলার গাড়িকে বাধ্যতামূলক তাদের জেলার এটিএসে পরীক্ষা করাতে হবে। অন্য জেলা থেকে গাড়ির মালিক নিকটস্থ এটিএসে যেতে পারবেন। এটিএস গাড়ির যান্ত্রিক ত্রুটি শনাক্ত করবে এবং মালিককে তা সারানোর নির্দেশ দেবে। পরিবহণ দফতরের বক্তব্য, ফিটনেস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার ঝুঁকি কমবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...