Friday, June 5, 2026

বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

Date:

Share post:

গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ ভবনের সামনেই পোস্টার সাঁটিয়ে নীতিকথা গল্প বলার নামে পোস্টার হাতে ছাত্র-ছাত্রীদের (Student) অবস্থানের সামনে চেয়ারে বসালেন বিক্ষোভকারীরা। ঘটনায় নিন্দা সব মহলে। শুধু তাই নয়, পরে তাদের দিয়ে মিছিলও করানো হয়। ঘটনায় নিন্দা সব মহলে।

গত ৭ তারিখ থেকে বিকাশ ভবনের (Bikash Bhaban) সামনে অবস্থান করছেন ২০১৬-র SSC-র শিক্ষকশিক্ষিকারা। ১৫ মে বিকাশ ভবনের গেট ভেঙে ঢুকে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। রাত পর্যন্ত বিকাশ ভবনের কর্মীদের আটকে রাখায় পুলিশ ন্যূনতম বলপ্রয়োগ করতে বাধ্য হয়। তার পর থেকেও ফের অবস্থান চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা।

এদিন নিজের আন্দোলনে ক্ষুদে পড়ুয়াদের (Student) সামিল করেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। বিকাশ ভবনের সামনে পোস্টার সেঁটে গল্প বলার আসরের নামে ছাত্র-ছাত্রীদের হাতে পোস্টার দিয়ে বসিয়ে দেন তাঁরা। দশের লাঠি একের বোঝা-সহ বিভিন্ন নীতি কথার গল্পের ছলে নিজেদের আন্দোলনের সমর্থনের বার্তা ঘুরিয়ে দেন শিক্ষক-শিক্ষিকারা। এর পর রীতিমতো নিজেদের দাবি খুদে পড়ুয়াদের মুখে বসিয়ে স্লোগান দেওয়ান তাঁরা। আবার, সেই কাজের জন্য তাদের চকোলেট-পেনও দেওয়া হয়।
আরও খবরনামার সময় দুটুকরো হেলিকপ্টার! কেদারনাথে উড়ান নিরাপত্তায় প্রশ্ন

দেশের শীর্ষ আদালত জানিয়েছিল কোনও আন্দোলনে সামিল করা যাবে না নাবালক-নাবালিকাদের। এমনকী ভোটের প্রচারের শিশু বা স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া যাবে না। তার পরেও এই ধরনের বিক্ষোভ সমাবেশে প্ল্যাকার্ড, পোস্টার হাতে সামিল করা হল তা নিয়ে নিন্দা বিভিন্ন মহলে।

Related articles

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...