Wednesday, May 13, 2026

দুর্গাপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রাম। স্থানীয়রা একটি পরিত্যক্ত বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় পুলিশে। যদিও পরিত্যক্ত বাড়িতে (abundant house) কী থেকে বিস্ফোরণ, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়। পাশের বাড়ির একটি শিশুর পায়ে পাথর ছিটে এসে সামান্য চোট লাগে। ঘটনাস্থলে সিআইডির বম্ব স্কোয়াড (CID bomb squad) গিয়ে তল্লাশি শুরু করে।

রবিবার দুপুরে লাউদোহার আরতি গ্রাম এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণ (blast) হয়। স্থানীয়রা দাবি করেন, গত দুই তিন বছর ধরে সেই বাড়িতে কেউ থাকেন না। তবে তার জন্য সেখানে কোনও দুষ্কৃতী আনাগোনা হয় বলেও তাঁরা জানাননি। এমনিতেই শান্ত বলে পরিচিত এই আরতি গ্রাম। সেখানে বিস্ফোরণের জেরে পরিত্যক্ত বাড়িটির ছাদের একাংশ ভেঙে পড়ে। দেওয়ার প্লাস্টারও অনেকাংশে খসে পড়ে বলে স্থানীয়দের দাবি।

কীভাবে ওই বাড়িতে বোমা এল তার তদন্তে দুর্গাপুর পুলিশ বম্ব স্কোয়াডকে (bomb squad) খবর দেয়। এরপর দমকল বিভাগ ও বম্ব স্কোয়াড তল্লাশি শুরু করে। যদিও কোনওভাবে বিস্ফোরক ওই বাড়িতে মজুত ছিল বলে স্থানীয়রা অনুমান করলেও তদন্ত না হলে সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়, বলেই জানায় পুলিশ। বাড়িটির সব অংশ পরীক্ষা করা হয়, কোথাও কোনও বিস্ফোরক মজুত রয়েছে কি না তা জানার জন্য।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...