Tuesday, June 23, 2026

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

Date:

Share post:

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ ব্রিগেড(Indian Football Team)। সেখানেই ম্যাচের নায়ক অধিনায়ক সিঙ্গামায়ুম শামি(Singamayum Shami)। হাড্ডহাড্ডি লড়াইে টাই ব্রেকারে শেষ শট নিতে গিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। জালে বল জড়াতে কোনও ভুল করেননি তিনি। শট জালে জড়াতেই গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুরু ভারতীয় ফুটবলারদের উল্লাস। বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ ধরে রাখল অনুর্ধ্ব-১৯ ভারতীয় দল।

এদিন ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যেই সিঙ্গামায়ুম শামির(Singamayum Shami) গোলে এগিয়ে যায় ভারত। তবে বিরতির পরই ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। এরপর আক্রমণ-প্রতিআক্রমণ চললেও গোলের ব্যাবধান বাড়াতে পারেনি কেউ। ম্যাচ গড়ায় শেষপর্যন্ত টাই ব্রেকারে।

কিন্তু সেখানেও ছিল টানটান উত্তেজনা। রোহেন সিংয়ের পেনাল্টি মিস খানিকটা হলেও পিছিয়ে দেয় ভারতকে। কিন্তু হাল ছাড়েনি ভারতীয় দলের ফুটবলাররাও(Indian Football Team)। বাংলাদেশের অধিনায়ক শট মিস করতেই ম্যাচে ফেরে ভারত। একটিও শট আর মিস করেনি ভারতীয় ফুটবলাররা। সেইসঙ্গে ভারতের গোলরক্ষকের সেরা একটা সেভ।

শেষ শট নিতে যান ভারতীয় দলের অধিনায়ক সিঙ্গামায়ুম শামি। তাঁর শট জালে জড়াতেই মাঠে শুরু উল্লাস। ফের একবার অনুর্ধ্ব-১৯ সাফ কাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...