Saturday, May 16, 2026

সরকার আইনি পথে কাজ করছে! ধৈর্য ধরুন, আশ্বাস শিক্ষামন্ত্রীর 

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর আশ্বাস থাকা সত্ত্বেও বিকাশ ভবনের সামনে কিছু শিক্ষক ও অশিক্ষক কর্মীর বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার তিনি জানান, কিছু রাজনৈতিক দলের উস্কানিতে এই বিক্ষোভ আরও বিশৃঙ্খল হয়ে উঠছে। সরকারি আধিকারিকদের আটকে রাখা এবং বিক্ষোভকারীদের কার্যকলাপে আদালত অবমাননার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “রাজ্য ইতিমধ্যেই রিভিউ পিটিশন দায়ের করেছে। এখনও পর্যন্ত কাউকে অযোগ্য বলা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সুষ্ঠুভাবে কাজ করতে হবে। এই দায়িত্ব শিক্ষকরাও এড়াতে পারেন না।”

তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল। গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য আর্থিক অনুদানের কথাও ঘোষণা করেছেন। একাধিকবার আলোচনায় বসেছেন বিক্ষোভকারীদের সঙ্গে। অনেকেই ইতিমধ্যেই কাজে ফিরেছেন।

ব্রাত্য বসুর দাবি, “কিছু ব্যক্তি আন্দোলনের প্রকৃত উদ্দেশ্যকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। কিন্তু শিক্ষক সমাজকে বুঝতে হবে, সরকার তাদের পাশে রয়েছে এবং আইনি পথে সমস্যা মেটানোর চেষ্টা করছে। সরকারের পাশে থাকুন, সহযোগিতা করুন।” এই বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের কাছে শান্তিপূর্ণ ও যুক্তিপূর্ণ পথে ফিরে আসার আবেদন জানাল রাজ্য সরকার।

আরও পড়ুন – পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...