Saturday, April 4, 2026

ফের গাইসালে ট্রেন দুর্ঘটনা, চলন্ত ট্রেনের পিছনের ইঞ্জিনে আগুন

Date:

Share post:

ফের গাইসালে ট্রেন (Train) দুর্ঘটনা। মঙ্গলবার, শিলিগুড়ি-মালদাগামী ডেমু ট্রেনের পিছনের ইঞ্জিনে (Engine) আগুন ধরে যায়। গাইসালে নর্থ কেবিনের কাছে আগুন দেখে তৎক্ষণাৎ চালককে ফোন করেন গার্ড (Guard)। আপদকালীন ব্রেক কষে ট্রেন থামিয়ে দেওয়া হয়। আতঙ্কে ট্রেন (Train) থেকে নেমে পড়েন যাত্রীরা। এর জেরে গুঞ্জরিয়ায় থমকে যায় রাজধানী এক্সপ্রেস। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন ধরল খতিয়ে দেখা হচ্ছে।

ফের গাইসালে ট্রেন দুর্ঘটনা। মঙ্গলবার, শিলিগুড়ি-মালদাগামী ডেমু ট্রেনের পিছনের ইঞ্জিনে আগুন ধরে যায়। গাইসালে নর্থ কেবিনের কাছে আগুন দেখে তৎক্ষণাৎ চালককে ফোন করেন গার্ড। আপদকালীন ব্রেক কষে ট্রেন থামিয়ে দেওয়া হয়। আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। এর জেরে গুঞ্জরিয়ায় থমকে যায় রাজধানী এক্সপ্রেস। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন ধরল খতিয়ে দেখা হচ্ছে।

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের গাইসালে স্টেশনে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে। ২৫ বছর আগে এই গাইসাল স্টেশনেই ঘটেছিল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এদিন শিলিগুড়ি মালদা ডেমু ট্রেনের ইঞ্জিনটিতে আগুন দেখতে পেয়ে আতঙ্ক ছাড়ায়। গাইসাল নর্থ কেবিনের কাছে চার নম্বর লাইনে ট্রেনটি ঢোকার সময় ধোঁয়া বেরোতে দেখেন ট্রেনের ম্যানেজার। দ্রুত খবর দেওয়া হয় অন্যান্য স্টাফদের। পাশাপাশি ইমার্জেন্সি ব্রেক কষে সুরক্ষিত ভাবে ট্রেনটিকে থামিয়ে দেন চালক। আহত হননি কেউ। তবে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

আগুন দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। বিহার থেকেও আসে দমকল বাহিনী। অগ্নিকাণ্ডের জেরে আটকে পড়ে এই রুটের বেশ কয়েকটি ট্রেন।

Related articles

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...