Sunday, June 14, 2026

রোগীর পা খেল ইঁদুর! প্রকাশ্যে পাটনা হাসপাতালের দুরবস্থা

Date:

Share post:

ভাঙা পা জোড়া লাগাতে এসে গোড়ালি খুইয়ে বসলেন প্রৌঢ়। বিহারের (Bihar) ভেঙে পড়া ডবল ইঞ্জিন প্রশাসনের হাতে স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান পরিস্থিতি তা তুলে ধরল রাজধানীর প্রধান মেডিক্যাল কলেজ। অসুস্থ রোগীর পা খেয়ে নিল ইঁদুর (rat)। এর আগে এই হাসপাতালেই মৃতদেহের চোখ খেয়ে নিয়েছিল ইঁদুর। তারপরেও যে নীতীশ প্রশাসন এতটুকু জনস্বাস্থ্য নিয়ে সচেতন হয়নি, তারই প্রমাণ দিল পাটনা (Patna) হাসপাতালের এই ঘটনা।

পাটনার বাসিন্দা অবোধেশ কুমার ভাঙা পা নিয়ে পাটনার নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে (NMCH) ভর্তি হন। চিকিৎসার জন্য তাঁকে ২১ দিন ধরে হাসপাতালে থাকতে হয়। আচকমাই এক রাতে ঘুম ভেঙে তিনি দেখেন তাঁরা আহত পায়ের তলায় রক্ত ভেসে যাচ্ছে। দ্রুত কর্তব্যরত নার্সদের খবর দিলে তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তখনই জানা যায় তার দুটি গোড়ালিই (toes) ইঁদুরে (rat) খেয়ে নিয়েছে।

এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় রোগীদের মধ্যে। যদিও নিজেদের গাফিলতি ঢাকতে রোগী ও তাদের পরিজনের উপরই দোষ চাপাতে ব্যস্ত হাসপাতাল প্রশাসন। তাঁদের দাবি, রোগীরাই ওয়ার্ড ও হাসপাতালের চারিদিকে খাবার ছড়িয়ে নোংরা করে। সেই কারণেই ইঁদুরের উপদ্রব।

হাসপাতাল কর্তৃপক্ষের এহেন অজুহাতের পরে নীতীশ কুমারের ডবল ইঞ্জিন সরকারকে এক হাত নিতে ছাড়েননি আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, নালন্দা হাসপাতালেই (NMCH) মাসখানেক আগে একটি মৃতদেহের চোখ খেয়ে নিয়েছিল ইঁদুর। স্বাস্থ্য ব্যবস্থা লালু প্রসাদ যাদবের প্রশাসন যে উচ্চতায় নিয়ে যাওয়া শুরু করেছিল, তাকেই নীতীশ কুমার কোন জায়গায় নামিয়ে এনেছেন, এই ঘটনা তারই প্রমাণ, দাবি তেজস্বীর।

Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...