Monday, March 16, 2026

জল বাড়ল আত্রেয়ীর, বাঁধ ভেঙে বিপত্তিতে সুকান্তর বক্তব্যের পাল্টা শশী

Date:

Share post:

কয়েকদিনের ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের প্রায় সব নদীতে জল বেড়েছে। আত্রেয়ী নদীর (Atrayee river) জল বেড়ে সোমবার রাতে বালুরঘাটে বিপত্তি। বাঁধের বেশ কয়েক ফুট ভেঙে যাওয়ায় স্লুইস গেটও ক্ষতিগ্রস্ত হয়। নতুন করে সেই ভাঙন নিয়ে রাজনীতি শুরু করেছেন বিজেপির ট্রেনি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। পাল্টা সুকান্তকে ইঞ্জিনিয়ার কটাক্ষ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja) । সেক্ষেত্রে বিজেপি রাজ্যগুলিতে একের পর এক সেতু ভাঙার সমস্যা সমাধানের দাবি করেন তিনি সুকান্তর কাছে।

আত্রেয়ী নদীর উপর বাঁধ ফেব্রুয়ারি মাসে একবার ভেঙেছিল। এরপর সোমবার রাতে প্রবল জলের তোড়ে নিচু বাঁধ ভেঙে স্লুইস গেটের একাংশ হেলে পড়ে। দ্রুত প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়। তা সত্ত্বেও নিছক রাজনীতি করার জন্য সুকান্ত সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে রাজনীতি শুরু করেন। রাজনীতির পারদ চড়াতে ঘটনাস্থল পরিদর্শনেও যান তিনি মঙ্গলবার। রাজ্যের ইঞ্জিনিয়ারদের (engineer) সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সেখানেই বিজেপি রাজ্য সভাপতিকে কটাক্ষ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার (Shashi Panja)। তিনি প্রশ্ন করেন, আপনি যে ইঞ্জিনিয়ার (engineer) জানা ছিল না। তবে কেন মোরবি সেতু বিপর্যয় থেকে সম্প্রতি দিল্লির সুকান্ত নগর মেট্রো স্টেশনের একাংশ ভেঙে পড়ার সমাধান করলেন না। কার্যত বিজেপি যে নির্মাণগুলি নিয়ে গর্ব করে, সেগুলির ভেঙে পড়া চেহারা তুলে ধরেন রাজ্যের মন্ত্রী।

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...