Saturday, June 27, 2026

উত্তরের জেলা নিয়ে আজ রিভিউ বৈঠকে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

উত্তরবঙ্গের জন্য ঢালাও প্রকল্প ঘোষণার পর আজ উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহ প্রশাসনকে নিয়ে সভা করবেন তিনি। মনে করা হচ্ছে, প্রতিটা জেলা ধরে ধরে সরকারি কর্মসূচি এবং উন্নয়নের রিপোর্ট তলব করতে পারেন মমতা। প্রশাসনিক কাজের গতি কতটা তাও খতিয়ে দেখা হবে। পাশাপাশি প্রাক বর্ষার মরশুমে পাহাড়ের পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly election 2025) । তার আগে উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা ও শিলান্যাস করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। আগামী নির্বাচনে পাহাড়ের ভোটারদের কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্যের শাসকদল। আজ দুপুরে রিভিউ বৈঠকে কী উঠে আসে বা মুখ্যমন্ত্রী কোন নতুন নির্দেশ দেন সেদিকে নজর থাকবে। সূত্রের খবর এদিন বিকেলে কলকাতায় ফিরতে পারেন মমতা।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...