Sunday, May 3, 2026

আপনি আছেন: চা-বাগানে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত শ্রমিকরা

Date:

Share post:

বরাবরই পথে হেঁটে জনসংযোগ পছন্দ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই পরামর্শ দেন অন্যদেরও। এবার উত্তরবঙ্গ সফর সেরে ফেরার পথে তার ব্যতিক্রম হল না। বুধবার, উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক সেরে কলকাতা ফেরার পথে বাগডোগরা চা বাগানে (Tea Garden) গাড়ি থামিয়ে নেমে কথা বলেন চা শ্রমিকদের সঙ্গে। তাঁরা মুখ্যমন্ত্রীকে বলেন, আপনি আছেন। এখন আর বেশিক্ষণ কাজ করতে হয় না। তাঁদের হাতে তুলে দেন উপহার।

তিনদিনের উত্তরবঙ্গ সফর শেষ করে কলকাতা ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরের পাশে বাগডোগরা চা বাগানে (Tea Garden) শ্রমিকদের কাজ করতে কনভয় দাঁড় করিয়ে দেন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন। মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের জিজ্ঞাসা করেন, “কতক্ষণ কাজ করেন?“ উত্তরে চা শ্রমিকরা বলেন, “আপনি আছেন আমাদের এখন আর ১০-১২ ঘণ্টা কাজ করতে হয় না। আমরা ৮ ঘণ্টা কাজ করে বিকেল সাড়ে চারটার মধ্যে ঘরে চলে যাই।“
আরও খবরভেজাল চায়ের আমদানি রুখতে সীমান্তে বসবে টেস্টিং মেশিন : মুখ্যমন্ত্রী

এদিন তাঁর সঙ্গে থাকা উপহার চা শ্রমিকদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। জানতে চান, বাগানে কতজন কাজ করেন। চা শ্রমিকরা জানান, আড়াইশো জন। এরপর সফরসঙ্গী মন্ত্রী  অরূপ বিশ্বাসকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, চা শ্রমিকদের জন্য আড়াইশো শাড়ি উপহার দেওয়ার জন্য। সঙ্গে শিশুদের চকলেট এবং খেলনা পুতুল উপহার দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধানকে কাছে পেয়ে আপ্লুত চা-শ্রমিকেরা।

Related articles

মদ্যপানের জল না দেওয়ায় নাবালককে মর্মান্তিক হত্যা যোগীরাজ্যে

এবার বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের (BJP Ruled State Yogi Adityanath) রাজ্যে প্রকাশ্যে গুণ্ডামির বলি এক নয় বছরের শিশু।...

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল! চামেলিকে সরিয়ে দায়িত্বে পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগ

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল। শনিবারই উল্টোডাঙার মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাট থানার ওসিক...

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...