Friday, June 26, 2026

আমেরিকায় ইজরায়েলি দূতাবাসে দুষ্কৃতী হামলা! মৃত ২ কর্মী

Date:

Share post:

আমেরিকায় ইজরায়েলি দূতাবাসে (Israeli Embassy) চলল গুলি। দূতাবাসের দুই কর্মীকে গুলি করে খুন। ওয়াশিংটন ডিসিতে ইহুদি মিউজিয়ামের বাইরে দুষ্কৃতীদের গুলিতে আতঙ্ক ছড়িয়েছে। আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বুধবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ ওই ঘটনা ঘটে। ইহুদি মিউজিয়ামে একটি অনুষ্ঠান চলাকালীন গুলি ছোড়ে দুষ্কৃতীরা। এই অনুষ্ঠানে ইজরায়েল দূতাবাসের (Israeli Embassy) বহু কর্মী যোগ দিয়েছিলেন। দুষ্কৃতীরা আচমকা গুলি চালাতে শুরু করলে প্রাণ বাঁচাতে সকলেই এদিকে ওদিকে ছুটতে শুরু করে। তার মধ্যেই মৃত্যু হয় দূতাবাসের দুই কর্মীর। মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা।

আরও পড়ুন-শ্রীনগরে দুর্যোগে বিমান, অল্পের জন্য রক্ষা তৃণমূলের প্রতিনিধিদলের

এই ঘটনাকে ইহুদি বিরোধী সন্ত্রাসবাদ বলে ক্ষোভ উগরে দিয়েছে রাষ্ট্রসংঘে নিযুক্ত ইজরায়েল রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। এক্সে তিনি জানিয়েছেন, “আমরা নিশ্চিত যে মার্কিন প্রশাসন এই অপরাধমূলক কাজের জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

ওয়াশিংটন পুলিশ প্রধান পামেলা স্মিথ জানিয়েছেন, ঘটনার আগে মিউজিয়ামের বাইরে ঘোরাফেরা করতে দেখতে পাওয়া সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটক অবস্থায় সন্দেহজনক ব্যক্তি “ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দিচ্ছিল।

_

_

_

_

_

_

_

_

_

_

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...