Friday, June 5, 2026

সলমনের নিরাপত্তায় বড়সড় গলদ! দুদিনে দুজনের হানা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে

Date:

Share post:

নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে বলিউড ভাইজানের বাড়িতে বাইরের লোকের আনাগোনা! গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের (Galaxy Apartment)নিরাপত্তা বড় প্রশ্নের মুখে। গত কয়েকবছর ধরে যেভাবে বারবার হুমকির মুখে পড়তে হয়েছে সলমন খানকে (Salman Khan)তাতে বেশ চিন্তায় সুপারস্টারের পরিবার থেকে শুরু করে তাঁর অনুরাগীরাও। ইতিমধ্যেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু তাতেও বড় ফাঁক! এবার পর পর ২ দিন ২ জন সলমনের বাড়িতে ঢুকে পড়লেন দুই ব্যক্তি। বান্দ্রা পুলিশ (Bandra police)সূত্রে জানা গেছে এক পুরুষ ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কী উদ্দেশ্যে তাঁরা বলিউড অভিনেতার বাড়িতে ঢুকলেন, তা স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে।

ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও গত ১৯ মে ভোর তিনটে নাগাদ বছর বত্রিশের এক মহিলা সমস্ত নিরাপত্তা রক্ষীদের চোখের আড়ালে ঢুকে পড়েন সলমনের বাড়িতে। লিফট অব্দি পৌঁছেও যান তিনি। সেখানে তাঁকে ধরে ফেলেন গার্ডরা। সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঠিক তাঁর পরের দিন অর্থাৎ ২০ মে ছত্তীশগড়ের বাসিন্দা জীতেন্দ্র কুমার সিং নামে এক ব্যক্তি সুপারস্টারের বাড়িতে ঢুকে পড়েন।সকাল ১০টা নাগাদ তাঁকে দেখতে পান নিরাপত্তারক্ষীরা। তিনি নিজেকে ‘ফ্যান’ বলে পরিচয় দেন। বলেণ, সলমনের সঙ্গে দেখা করবেন। বাড়ির রক্ষীরা তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। এরপর সন্ধ্যা নাগাদ তিনি ফের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করলে তাঁকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আপাতদৃষ্টিতে তাঁদের সাধারণ অনুরাগী মনে হলেও এই ঘটনার সঙ্গে কারা যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় প্রশ্নের মুখে সলমনের নিরাপত্তা।

 

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...